ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত পীরগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ

কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের মূলহোতা’সহ গ্রেফতার ২৪, নথিপত্র উদ্ধার

কুমিল্লায় জেলার কোতয়ালী মডেল থানার বিভিন্ন এলাকা থেকে পাসপোর্ট দালাল চক্রের মূলহোতা শাকিল আহম্মেদ সুজন’সহ ২৪ জন সক্রিয় সদস্য গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২। গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে পাসপোর্ট, ডেলিভারি স্লীপ, জাতীয় পরিচয়পত্র কার্ড, মোবাইল ফোন, বিভিন্ন সীল, প্যাড, নগদ অর্থ’সহ পাসপোর্ট সংক্রান্ত নথিপত্র উদ্ধার করা হয়।

সোমবার সকালে র‌্যাব-১১ এর সিপিসি-২ এর উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।র‌্যাব জানায়, ভুক্তভোগীদের অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি টিম ছায়াতদন্ত শুরু করে এবং দালাল চক্রকে হাতেনাতে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।

পরে গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রবিবার সারাদিন কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাসপোর্ট দালাল চক্রের মূলহোতা সহ সর্বমোট ২৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে তারা।

গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার শাকতলা গ্রামের শাকিল আহম্মেদ সুজন, একই জেলার কোতয়ালী মডেল থানার বাগিচাগাঁও গ্রামের মোঃ শাহাদাত হোসেন, একই থানার নোয়াপাড়া গ্রামের মোঃ শরীফ, একই গ্রামের মোঃ মাসুক, মোঃ লিকন খান, ডালিম সরকার , মোঃ ইরফান, মোঃ শওকত আলী, মোঃ ওজায়ের হোসেন সাকিব , একই থানার নতুন চৌধুরী পাড়ার , মোঃ দেলোয়ার হোসেন রোমান , একই জেলার মুরাদনগর থানার কুরুইল গ্রামের আব্দুর রহিম, একই জেলার কোতয়ালী মডেল থানার মোরাপাড়া গ্রামের ইশান আহম্মেদ রাব্বি , চট্টগ্রাম জেলার স›দ্বীপ থানার মগধারা গ্রামের ,ছেলে মুজিবুর রহমান, কুমিল্লা বুড়িচং থানার পীর যাত্রাপুর গ্রামের মোঃ সাইফুল ইসলাম , একই জেলার কোতয়ালী মডেল থানার ছেলে মোঃ শাফি , একই গ্রামের মোঃ আজাহার এর ছেলে মোঃ তুহিন, খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার ব্রীজপাড়া গ্রামের মোঃ রুহুল আমিন রুবেল, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ছোটরা গ্রামের এর ছেলে মোঃ মাজহারুল ইসলাম , একই জেলার বুড়িচং থানার পয়াত গ্রামের , আব্দুল হান্নান বাবুল , একই গ্রামের হাছিবুল হাসান জিমি, একই থানার শিকারপুর তানজিদ হাসান, একই জেলার দেবিদ্বার থানার ওয়াহেদপুর গ্রামের মোঃ ইমরুল হাসান, কুমিল্লা বুড়িচং থানার পীর যাত্রাপুর গ্রামের মোঃ আবুল কালাম আজাদ, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার কালিকাপুর গ্রামের মোঃ আব্দুল কাইয়ুম।

এসময় দালাল চক্রের হেফাজত থেকে ২০ টি পাসপোর্ট, ১০৮টি ডেলিভারি স্লীপ, ২৯ টি জাতীয় পরিচয়পত্র কার্ড, ০১ টি মোবাইল সেট, ০৭ টি বিভিন্ন সীল, ০১ টি প্যাড, নগদ- ৪৩,০০০/- টাকা’সহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাসপোর্ট দালাল নির্মূলে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের মূলহোতা’সহ গ্রেফতার ২৪, নথিপত্র উদ্ধার

আপডেট সময় ১২:৫৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩