ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের দপ্তর সম্পাদকের পদ পেলেন আমাদের মাতৃভূমি’র সাঈফ ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেপ্তার, মামলা ৪০ রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন

চিংড়িতে জেলি ও জাটকা বিক্রির দায়ে ৭ মাছের আড়তকে জরিমানা ১৩ লাখ

রাজধানীর বাড্ডায় অভিযান চালিয়ে চিংড়ি মাছে জেলি ও জাটকা বিক্রির অপরাধে ৭টি মাছের আড়তকে ১৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, শনিবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত র‌্যাব-১ এর একটি দল রাজধানীর বাড্ডায় সোহান ফিস, কাদের ফিস, বন্ধু ফিস, সালাউদ্দিন ফিস, শিমুল ফিস ও মায়ের দোয়া মৎস্য আড়তে অভিযান চালায়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা। ভ্রাম্যমাণ আদালত চিংড়ি মাছে জেলি ও জাটকা বিক্রির অপরাধে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন ২০২০ এর ৩১ (১) ধারা অনুযায়ী, সোহান ফিসের মালিক মিজানুর রহমানকে দুই লাখ, সোহান ফিসের মালিক আরিজুল রহমানকে দুই লাখ, কাদের ফিসের মালিক আব্দুস সালামকে এক লাখ, বন্ধু ফিসের মালিক আজিজুল ইসলামকে দুই লাখ, সালাউদ্দিন ফিসের মালিক সুমন দাসকে দুই লাখ, শিমুল ফিসের মালিক মো. রওশনকে দুই লাখ ও মায়ের দোয়া মৎস্য আড়তের মালিক হেলাল শিকদারকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানাসহ মোট ১৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ৫১২ কেজি জেলি মিশ্রিত চিংড়ি ও ৬৮ কেজি জাটকা জব্দ করা হয়। জরিমানার মাধ্যমে আদায়কৃত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের দপ্তর সম্পাদকের পদ পেলেন আমাদের মাতৃভূমি’র সাঈফ

চিংড়িতে জেলি ও জাটকা বিক্রির দায়ে ৭ মাছের আড়তকে জরিমানা ১৩ লাখ

আপডেট সময় ০৩:০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩