ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরেণ্য নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা নতুনধরা গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসডর হলেন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের দপ্তর সম্পাদকের পদ পেলেন আমাদের মাতৃভূমি’র সাঈফ ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেপ্তার, মামলা ৪০ রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

অতিরিক্ত চাপে বিস্ফোরণ, ধারণা কারখানা কর্মকর্তার

চট্টগ্রামের সীমা অক্সিজেন প্ল্যান্টে অতিরিক্ত চাপের কারণে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করেছে কারখানাটির কম্প্রেসার অপারেটর মো. ওসমান (৪২)।

তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার বাড়ি নগরের কর্নেলহাট এলাকায়। তিনি দুই পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন। দুই পায়ের গোড়ালিতে লোহার ছোট টুকরা ঢুকে গেছে।খুব বেশি কথা বলতে পারছেন না তিনি।

এ অবস্থার মধ্যে রোববার (৫ মার্চ)  তিনি বলেন, কারখানাটিতে বাতাস থেকে অক্সিজেন উৎপাদন করা হয়। বিস্ফোরণের সময় আমি ঘটনাস্থলের পাশেই ছিলাম। অক্সিজেনের অতিরিক্ত চাপের কারণে বিস্ফোরণ হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের সহকারী বিস্ফোরক পরিদর্শক এস.এম. সাখাওয়াত হোসেন বলেন, এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আমরা কাজ শুরু করেছি। তদন্ত শেষে বলতে পারব।

প্রতিষ্ঠানটিতে বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স আছে কি না জানতে চাইলে এ কর্মকর্তা জানান, এ বিষয়ে তিনি অবহিত নন।

এর আগে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন নিহত এবং ৩৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এতে আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে। কমিটিতে সদস্য করা হয়েছে- পুলিশ সুপারের প্রতিনিধি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রামের উপ-মহাপরিদর্শক (ডিআইজি), সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (এসিল্যান্ড), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি, বিস্ফোরক পরিদপ্তরের প্রতিনিধিকে

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরেণ্য নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা নতুনধরা গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসডর হলেন

অতিরিক্ত চাপে বিস্ফোরণ, ধারণা কারখানা কর্মকর্তার

আপডেট সময় ০২:৫৩:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩