ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৭ মাস কর্মস্থলে অনুপস্থিত, তবু বেতন-ভাতা বহাল; চট্টগ্রাম রেজিস্ট্রি অফিস সহকারী ভুট্টোর দাপট এনভিডিয়ায় ফিরেই জেনসেন হুয়াংয়ের শপথ, ‘এবার ভালো সিইও হবো’ ফের উত্তাল গাজীপুর, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর চাঁদা নিয়ে বিরোধ, চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ৪ পরিবহনের বাস চলাচল বন্ধ মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো মোংলায় ৪০০ কোটি টাকার পণ্য আটকে, দেড় বছর ধরে বন্ধ নিলাম পেনাল্টিতে গোল করে রোনালদোর ৯৮৭তম গোল, হাজারের মাইলফলক থেকে দূরে ১৩ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত উচ্ছেদ ভয় দেখিয়ে অর্থ আদায় নকশা অনুমোদনে ঘুষ বাণিজ্য, দুদকের জালে রাজউক কর্মকর্তা মোবারক

সায়েন্সল্যাবে বিস্ফোরণের ঘটনায় আহত ১৪ জন হাসপাতালে

রাজধানীর সায়েন্সল্যাবে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢমেক) হাসপাতালে আটজনকে ভর্তি করা হয়। আর দগ্ধ হওয়া ছয়জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার সকাল ১০টা ৫০ মিনিটে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে ভবনে বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আটজন ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন। তারা হলেন- জাকির হোসেন জুয়েল (৩৫), মেহেদী হাসান (২৫), অজ্ঞাত পুরুষ (৪০), তাজ উদ্দিন (৩০), কবির (৩২), রাবেয়া খাতুন (১৭), নুরুন্নবী (২৫) ও কামাল (৪০)। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

বিস্ফোরণের ঘটনায় রোববার বেলা পৌনে ১২টার দিকে দগ্ধ অবস্থায় ছয়জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। তারা হলেন- নূরনবী (২৩), আকবর আলী (৫২), আশরাফুজ্জামান (৩৬), আশা (২৫), হাফিজুর রহমান (৩২) ও জহুর আলী।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইউব হোসেন। তিনি বলেন, সায়েন্সলাবে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ছয়জন এখানে এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৭ মাস কর্মস্থলে অনুপস্থিত, তবু বেতন-ভাতা বহাল; চট্টগ্রাম রেজিস্ট্রি অফিস সহকারী ভুট্টোর দাপট

সায়েন্সল্যাবে বিস্ফোরণের ঘটনায় আহত ১৪ জন হাসপাতালে

আপডেট সময় ০২:৪৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩