ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরেণ্য নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা নতুনধরা গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসডর হলেন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের দপ্তর সম্পাদকের পদ পেলেন আমাদের মাতৃভূমি’র সাঈফ ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেপ্তার, মামলা ৪০ রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

গাজীপুরের শ্রীপুরে জাতীয় পতাকার আদলে বেগুনি-সবুজ ধানক্ষেত

ফসলের ক্ষেতে বেগুনি ধানের চারা লাগিয়ে জাতীয় পতাকার আদলে ফুটিয়ে তোলা হয়েছে পতাকার রুপ, আর এই কাজটি করেছেন গাজীপুরে জেলার শ্রীপুর উপজেলার বেকাশাহরা (টেংরা)গ্রামের আব্দুল আউয়ালের ছেলে কৃষক এনামুল। তিনি নিজের ফসলের মাঠে সবুজ ও বেগুনি ধানের চারা দিয়ে তৈরি করেছেন জাতীয় পতাকার প্রতিকৃতি। প্রথমেই বেগুনি রং এর ধান পরে মাকে নিয়ে ভালবাসার প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছিলেন ফসলের জমিতে কৃষক এনামুল।

এবার জাতীয় পতাকার আদলে করা হয় এ ধানক্ষেত, দেখতে প্রতিদিন ভিড় করছেন আশেপাশের গ্রামের মানুষ। কৃষক এনামুল বলেন, আমি প্রথমেই ইউটিউব দেখে বেগুনি রঙের ধানের চারা দেখি পরে ২০২১ সালে প্রথমেই বেগুনি রঙের ধান চাষ করি পরে মাকে নিয়ে ভালবাসার প্রতিচ্ছবি ফুটিয়ে তুলি ফসলের জমিতে এ বছর পরিকল্পিতভাবে ভাবে বাংলাদেশের জাতীয় পতাকার আদলে তৈরি করি ধানের চারা রোপণ করি। দেশপ্রেম থেকেই এমন কাজ করেছেন বলে জানান তিনি। এনামুল আরও বলেন, মায়ের প্রতি ভালোবাসা ও দেশের প্রতি সম্মান স্মরনীয় করে রাখতে আমি জাতীয় পতাকার আদলে একই জমিতে দুই জাতের ধান রোপন করেছি।

যেটি দূর থেকে দেখে মনে হয় জাতীয় পতাকা। সবাই প্রশংসা করছে শুনে খুব ভালো লাগছে। পার্শ্ববর্তী আবদার গ্রাম থেকে ঘুরতে আসা জহিরুল ইসলাম বলেন, দেশের প্রতি ভালোবাসা না থাকলে এ কাজ কোনো ভাবেই করা সম্ভব নয়। ধানক্ষেতটি দেখলে মন-প্রাণ জুড়িয়ে যায়। শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা এ এস মূয়ীদুল হাসান বলেন, শ্রীপুরে আরও কয়েকজন কৃষক এ ধান করেছেন। তবে জাতীয় পতাকার আদলে ধানক্ষেত করে ভিন্নমাত্রা যোগ করেছেন কৃষক এনামুল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরেণ্য নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা নতুনধরা গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসডর হলেন

গাজীপুরের শ্রীপুরে জাতীয় পতাকার আদলে বেগুনি-সবুজ ধানক্ষেত

আপডেট সময় ০১:৫৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩