ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের দপ্তর সম্পাদকের পদ পেলেন আমাদের মাতৃভূমি’র সাঈফ ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেপ্তার, মামলা ৪০ রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন

“রাণীর কুঠি” – সংরক্ষণে বার্ড কুমিল্লা ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পুরাকীর্তি “রাণীর কুঠি” যথাযথ সংরক্ষণ দর্শক-পর্যটকদের নিকট সঠিকভাবে জাতীয় ঐতিহ্যকে উপস্থাপন করার লক্ষ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং বার্ড কুমিল্লার মধ্যে একটি সমঝোতা চুক্তি গত ০৩ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ তারিখে স্বাক্ষরিত হয়েছে।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব চন্দন কুমার দে এবং বার্ড, কুমিল্লার মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. আবদুল করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় “রাণীর কুঠি”কে “কুমিল্লা নগর জাদুঘর”এ রূপান্তর এবং বাংলাদেশের প্রত্নতত্ত্ব, প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য, বার্ডের প্রতিষ্ঠাতা পরিচালক ড. আখতার হামিদ খান-এর বর্ণাঢ্য কর্মজীবন ও স্মারক গ্রন্থ উপস্থাপনসহ পল্লী উন্নয়নে বার্ডের বিভিন্ন কর্মকান্ড উক্ত জাদুঘরের মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে। সংরক্ষিত পুরাকীর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিজস্ব জনবল দ্বারা পরিচালিত হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের দপ্তর সম্পাদকের পদ পেলেন আমাদের মাতৃভূমি’র সাঈফ

“রাণীর কুঠি” – সংরক্ষণে বার্ড কুমিল্লা ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

আপডেট সময় ০৮:৪৮:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩