ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

অভয়নগরে মাছের ঘের থেকে গদখালীর ইজিবাইক চালকের লাশ উদ্ধার

যশোর জেলার অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের উলুর বটতলা এলাকায় একটি মাছের ঘের থেকে রাশেদ (২৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ঘেরের পানিতে ভাসমান অবস্থায় পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। তাঁর গলায় নাইলনের দড়ি দিয়ে ফাঁস লাগানো ছিল।

রাশেদ পেশায় ইজিবাইকচালক, যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের মঠবাড়ি গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

এলাকাবাসী জানান, শুক্রবার দুপুরে উপজেলার ধোপাদী গ্রামের উলুর বটতলা এলাকায় বিলের মধ্যে আজিবর রহমানের মাছের ঘেরের পানিতে গলায় নাইলনের দড়ি পেঁচানো অবস্থায় এক ব্যক্তির লাশ ভাসছিল। এলাকাবাসী লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। তারপর অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান বলেন, লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশটি একজন ইজিবাইকচালকের। তাঁর নাম মো. রাশেদ। ইজিবাইক ছিনতাই করার উদ্দেশ্যে তাঁকে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যাঁরা ইজিবাইক ভাড়া করে নিয়ে এসেছিলেন তাঁরাই তাঁকে গলায় নাইলনের দড়ি দিয়ে ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিহত রাশেদের চাচা আছাদুল ইসলাম বলেন, রাশেদ ইজিবাইক চালাতেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। অনেক খোঁজাখুজি পরেও তাঁর কোনো সন্ধান পাইনি। খবর পেয়ে শুক্রবার দুপুরে অভয়নগর থানায় এসে গলায় নাইলনের দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাঁর লাশ পেলাম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

অভয়নগরে মাছের ঘের থেকে গদখালীর ইজিবাইক চালকের লাশ উদ্ধার

আপডেট সময় ০২:০৬:০২ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩