ঢাকা ১১:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত পীরগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ

ঝালকাঠির রাজাপুরে এক গৃহবধুর মরদেহ উদ্ধার

ঝালকাঠির রাজাপুরে নাজমীন (১৮) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নাজমীন উপজেলার উত্তর তারাবুনিয়া এলাকার আসাদ হাওলাদার শান্ত’র স্ত্রী। এদিকে রাজাপুর থানা পুলিশ নিহতের স্বামীকে আটকের পর রহস্যজনক ভাবে থানা থেকেই ছেড়ে দেয়ায় নিহত নাজমীনের স্বজনরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।

গত ৮ মাস পূর্বে তাদের প্রেমের সম্পর্কের মাধ্যমে বিবাহ হয়। নাজমীন তার স্বামী আসাদ হাওলাদার শান্ত’র সাথে আমতলা বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতো ।শুক্রবার দুপুরে আসাদ হাওলাদার শান্ত বাহির থেকে বাসায় ফিরে স্ত্রী নাজমীনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তাব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। পুলিশ নিহতের স্বামী আসাদ হাওলাদার শান্তকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্র জানায়।

গৃহবধু নাজমীনের স্বামী জানায়, আমি কাজ শেষে দুপুরে বাসায় ফিরে স্ত্রী নাজমীনকে গলায় কাপর তিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঘরের আড়ার সাথে ঝুলছে দেখতে পাই । তখন আমি একাই তাকে উদ্ধার করে দ্রুতো হাসপাতালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। তার সাথে তেমন কোন মনোমালিন্য বা ঝগড়া না হওয়ায় হঠাৎ করে কেনো কি কারনে সে আত্মহত্যার পথ বেছে নিলো তা সে বলতে পারেনা বলে জানায়।

নিহতের পরিবার জানায় , আমাদের না জানিয়ে আমার মেয়েকে ভালোবাসার ঝালে জড়িয়ে মাত্র ৭/৮মাস পূর্বে বিয়ে করে। বিয়ের কিছু দিন পর থেকে জামাই আসাদ হাওলাদার শান্ত ও তার পরিবারের লোকজন নানা কারনে মেয়েকে নির্যাতন করে আসছিল।

ইতিপূর্বে একবার নির্যাতনের খবর পেয়ে আমরা পুলিশ নিয়ে এসে নাজমীনকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে গেছি। বিনা কারনে আমার মেয়ে আত্মহত্যা করতে পারেনা। নিশ্চই ওরা আমার মেয়েকে মেরে ফেলে আত্মহত্যার নাটক সাজিয়েছে।

রাজাপুর থানার এস আই সনজীব কুমার পাহলান জানান ,খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে। তার স্বামীকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সে জানায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

ঝালকাঠির রাজাপুরে এক গৃহবধুর মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:৪৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩