ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

ঝিকরগাছায় স্কুল মাঠ দখল করে চলছে বালু উত্তোলনের মহা উৎসব

যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বাকড়াঁ ইউনিয়নের দিগদানা হাইস্কুলের পেছনে চলছে অবৈধ বালু উত্তোলন। বালুর স্তুপ করে রাখা হচ্ছে স্কুলের পেছনে আর স্কুল চলাকালীন সময়েও মাঠের মধ্যে দিয়ে গাড়িতে করে সেই বালু বিক্রয় করা হচ্ছে। সরেজমিনে দেখা যায় স্কুলের জমিতে বড় বড় স্তুপ করে বালি রাখা হয়েছে। পাশেই কপোতাক্ষ নদের কোল ঘেঁষে মিজানুরের পুকুর থেকে মেশিন দিয়ে দিনরাত বালু কাটার কাজ চলছে। আর সেই বালু স্কুলের মাঠের মধ্যে দিয়ে ট্রাক, ট্রাক্টর, ট্রলি বোঝাই করে বিক্রি করা হচ্ছে।

স্কুলের শিক্ষার্থীরা জানালো এই বালির ট্রাকের কারণে তাদের খেলার মাঠে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে মাঠে তাদের খেলাধুলা করার পরিবেশ নেই। অন্যদিকে গাড়ি চলাচলের কারনে দূর্ঘটনা ঘটার ভয়ে বাচ্চারা মাঠে যাচ্ছে না। গাড়ির শব্দে স্কুলে ক্লাস করতেও সমস্যা হচ্ছে।

বালি উত্তোলক দিগদানা গ্রামের মৃত নেছার আলীর ছেলে আবুল বাসার বলেন, আমি স্কুলের মাষ্টারদের কাছ থেকে লিজ নিয়েছি টাকার বিনিময়ে, আর স্থানীয় নেতা ও প্রশাসনকে মাসিক টাকা দিয়ে ম্যানেজ করেছি। আপনার যা ইচ্ছা তাই লেখেন।

বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে উক্ত স্কুলের সহকারী শিক্ষক মাজহারুল ইসলামের বিরুদ্ধেও। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠান, আমরা রাখতে দিয়েছি, কাউকে কৈফিয়ৎ দেয়ার সময় নেই। সংবাদকর্মী পরিচয় দিলে বলেন, পত্রিকায় লেখেন দেখি কি করতে পারেন?

স্কুলের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র বলেন মাটি নিয়ে যাওয়ার বিষয় একটা চুক্তি হয়েছিলো তারা স্কুলে কিছু সহযোগিতা করবে। কিন্তু সে কথা রাখেনি। এখন জোর করে মাটি রেখেছে। আমি বলেছি মাটি সরিয়ে নিতে আর গাড়ি চালানো বন্ধ করতে।

বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন জানান, ইতিমধ্যে আমরা কয়েকটা মাটি কাটার অবৈধ ট্রাক জব্দ করেছি। নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আমরা জরিমানা করছি যাতে আর না চালাতে পারে। এই অভিযান অব্যাহত থাকবে। মাসিক টাকার বিষয়টা জানতে চাইলে তিনি কৌশলে এড়িয়ে যান, বলেন এ বিষয়টা আই সি সাহেব জানেন।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) কে এম মামুনুর রশীদ বলেন, স্কুলের মাঠ বালু উত্তোলনের জন্য ব্যবহার করা খুবই অন্যায় কাজ। সংবাদ পেয়ে আমরা সেখানে অভিযান পরিচালনা করেছি। বালু উত্তোলন বন্ধ করে দিয়ে দুই দিনের মধ্যে স্কুল মাঠ খালি করতে নির্দেশ প্রদান করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ঝিকরগাছায় স্কুল মাঠ দখল করে চলছে বালু উত্তোলনের মহা উৎসব

আপডেট সময় ০৫:২৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩