ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়াম থেকে সব কর্মকর্তা-কর্মচারীসহ মালামাল সরিয়ে নেয়া হচ্ছে

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে কর্মকর্তা-কর্মচারীসহ মালামাল সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার দুপুরে এ সিদ্ধান্তের চিঠি পেয়েছে বলে জানিয়েছেন বগুড়ার ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান।

তিনি বলেন, শহীদ চান্দু স্টেডিয়ামে থাকা বিসিবির সকল মালামাল ঢাকার মিরপুর স্টেডিয়ামে পাঠিয়ে দিতে নির্দেশ হওয়া হয়েছে। একইসাথে বগুড়ায় কর্মরত বিসিবির ১৭ জনকে বৃহস্পতিবারের মধ্যে ঢাকায় রিপোর্ট করতে বলা হলেও ‘মালামাল গোঁছাতে দেরি হয়ে গেছে। এ জন্য আমরা শনিবারে ঢাকায় রিপোর্ট করব। তবে মালামাল শুক্রবারে পৌঁছে যাবে।’

এদিকে বিসিবি থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বিগত কয়েক বছর যাবৎ বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অসহযোগিতার ফলে শহীদ চান্দু স্টেডিয়াম-এ বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক নিয়মিতভাবে টুর্নামেন্ট / লীগ আয়োজন করা সম্ভবপর হচ্ছে না। এরই পরিপ্রেক্ষিতে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড উক্ত স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণের যাবতীয় দায়-দায়িত্ব জাতীয় ক্রীড়া পরিষদের নিকট হস্তান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছে। উক্ত ভেন্যুতে কর্মরত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সকল কর্মকর্তা/কর্মচারীবৃন্দকে ইতিমধ্যেই অন্য ভেন্যুতে বদলি করা হয়েছে।

বিগত ২০০৬ সালের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি বগুড়ায়। আইসিসির স্বীকৃতি পাওয়ার পর একটি মাত্র টেস্ট আর ৫টি ওয়ানডে অনুষ্ঠিত হয় বগুড়ার এই স্টেডিয়ামে ।

এ-বিষয়ে জানতে চাইলে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম বলেন, ‘এমন কাজে সবাই বিসিবির প্রধান নির্বাহীকে রিপোর্ট করে এজন্য এ ব্যাপারে আমার কিছু জানা নেই।

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন বলেন, ‘ক্রীড়া সংস্থা অসহযোগিতা করেছে এমন অভিযোগ ভিত্তিহীন। নিছক একটা অজুহাত দেখিয়ে বিসিবি এমন বাজে একটা সিদ্ধান্ত নিয়েছে। আমরা ক্রীড়া সংস্থা দীর্ঘদিন ধরে স্টেডিয়ামে খেলা চালুর ব্যাপারে দাবি জানিয়েছি কিন্তু বিসিবির উদাসীনতার কারণেই হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়াম থেকে সব কর্মকর্তা-কর্মচারীসহ মালামাল সরিয়ে নেয়া হচ্ছে

আপডেট সময় ০৫:১১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩