ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

স্মার্টকার্ড বিতরণে অবদান, ইসির সম্মাননা পেলেন যশোরের আ.লীগ নেতা

স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণে বিশেষ অবদান রাখায় নির্বাচন কমিশনের সম্মাননা পেলেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা আশীষ ইসলাম। 

যশোরের চৌগাছা উপজেলায় ইসির স্মার্টকার্ড বিতরণের বিষয়টি মোস্তফা আশীষ ইসলাম ব্যক্তিগত উদ্যোগে ব্যাপকভাবে প্রচারণা চালান। এতে করে এ উপজেলায় ৭৫ থেকে ৮০ শতাংশ স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবস-২০২৩ উপলক্ষ্যে মোস্তফা আশীষ ইসলামকে স্মার্টকার্ড বিতরণে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ এ সম্মাননা দেওয়া হয়।

জানা গেছে, মোস্তফা আশীষ ইসলাম চৌগাছা উপজেলার ১১টি ইউনিয়নের পাশাপাশি চৌগাছা পৌরসভায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছিলেন। তিনি স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম সফল করতে চৌগাছা উপজেলায় ২৫ হাজার লিফলেট, ৫১টি ব্যানার, হোয়াটসঅ্যাপে ১৮ হাজার এসএমএস এবং ৪৮টি মসজিদে প্রচারণা চালান।

মোস্তফা আশীষ ইসলাম জানান, গণতন্ত্র নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির জন্য নির্বাচন কমিশন আমাকে এ সম্মাননা দিচ্ছে। আমি এ সম্মাননা আমার চৌগাছা ও ঝিকরগাছাবাসীদের জন্য উৎসর্গ করলাম। বিশেষ করে স্মার্ট বাংলাদেশের স্মার্ট এনআইডি প্রাপ্ত চৌগাছা ও ঝিকরগাছার স্মার্ট নাগরিকদের জন্য।

তিনি জানান, স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসাবে তথ্য ভাণ্ডারে সফলতার সাথে নিবন্ধিত হয়েছে চৌগাছাবাসী। এই স্মার্ট জাতীয় পরিচয়পত্রে নাগরিক পরিচিতিসহ ২২ ধরনের সেবা প্রাপ্তিতে দেশ-বিদেশে সহায়তা প্রদান করবে। বর্তমান সরকারের নান্দনিক উদ্যোগ স্মার্ট জাতীয় পরিচয়পত্র।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

স্মার্টকার্ড বিতরণে অবদান, ইসির সম্মাননা পেলেন যশোরের আ.লীগ নেতা

আপডেট সময় ১২:২০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩