ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত পীরগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ

হবিগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ ২০২৩ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্টিত

হবিগঞ্জে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে হবিগঞ্জ জেলার নিয়োগ পরীক্ষা উপলক্ষে হবিগঞ্জপুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

আজ ০১ই মার্চ ২০২৩খ্রি. বুধবার বিকালে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম ‍মুরাদ আলি মহোদয়। সভার শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শৈলেন চাকমা নিয়োগ পরীক্ষার দায়িত্বে থাকা সবাইকে যার যার দায়িত্ব সম্পর্কে ব্রিফ করেন এবং সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার এস এম মুরাদ আলি মহোদয় বলেন, “বাংলাদেশ পুলিশের এই নিয়োগ পরীক্ষায় দুর্নীতির কথা কেউ যেন কল্পনাও করতে না পারে। আমাদের উদ্দেশ্য হচ্ছে সর্বোচ্চ নিরপেক্ষ ভাবে মেধার ও যোগ্যতার ভিত্তিতে সেরাদের সেরা প্রার্থীকে বাছাই করা।” তিনি পরীক্ষার্থীদের সাথে সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা এবং সম্মানের সাথে ব্যবহার করার আহবান জানান।

প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ, মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ, দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার, কুলাউড়া সার্কেল, মৌলভীবাজার, আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল), হবিগঞ্জ, নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল), হবিগঞ্জ, ডাঃ প্রসূন কান্তি দেব, সহকারি সার্জন, পুলিশ হাসপাতাল, হবিগঞ্জ, ডাঃ ফারহানা ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ এবং জেলা পুলিশের বিভিন্ন স্তরের পুলিশ অফিসারবৃন্দ।

উল্লেখ্য, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে হবিগঞ্জ জেলা থেকে ২৮০০ জন প্রার্থী সঠিক ভাবে আবেদন করেছেন। যার মধ্যে পুরুষ প্রার্থী ২৩৮০ জন, নারী প্রার্থী ৪২০ জন। প্রথম ধাপে আগামীকাল ০২ মার্চ ২০২৩খ্রি. শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে নিয়োগ পরীক্ষার কার্যক্রম শুরু হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ ২০২৩ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্টিত

আপডেট সময় ০৭:১১:৩০ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩