ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত পীরগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ

ভোলায় নিখোঁজের ৫দিন পর খোঁজ মিললো হারিয়ে যাওয়া রওশন আরা বেগমের মরদেহ

ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের শেহের আলী বাড়ির শিহাব উদ্দিন মা রওশন আরা বেগম(৬৫) নিখোঁজের ৫ দিন পর তার বাসার পিছনের বাথরুমের রিংস্লাবের মধ্য থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

গত ২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় বসত ঘর থেকে উধাও হওয়ার ৫ দিন পরে (২৮ ফেব্রুয়ারী মঙ্গলবার) বিকাল ৫ ঘটিকার সময় তার বাসার পিছনের বাথরুমের রিংস্লাবের মধ্য থেকে তার লাশ উদ্ধার করে লালমোহন থানা পুলিশ।

রওশআরা বেগম কালমা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফজলে করিম মেম্বার বাড়ির শাহাজাহানের স্ত্রী। গত বৃহস্পতিবার একা ঘর থেকে হঠাৎ করে নিখোঁজ হয়ে যান এই বৃদ্ধা। বৃদ্ধার স্বামী শাহাজাহান জানান, তাদের ২ ছেলে ও ৪ মেয়ে রয়েছে। ছেলেরা চাকুরী করার কারনে পরিবার নিয়ে ভোলা সদরে থাকে। মেয়েরা শ্বশুর বাড়িতে থাকে। ঘরে শাহাজাহান ও তার স্ত্রী একা থাকত। ২৩ ফেব্রয়ারি সন্ধ্যার দিকে শাহাজাহান একটি শালিসে যায়।ফিরে এসে স্ত্রীকে আর ঘরে পাননি তিনি। এ ব্যাপারে ২৪ ফেব্রুয়ারি ছেলে শিহাব উদ্দিন লালমোহন থানায় সাধারণ ডায়েরি করেন। অবশেষে ৫দিন পরই নিজেদের বাথরুমের রিংস্লাবের মধ্য থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ গিয়ে বৃদ্ধা রওশনআরার মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলে যাওয়া এসআই মাহাবুব আলম জানান মরদেহের মাথায় কোপের চিহ্ন রয়েছে।

লালমোহন থানার ওসি মাহাবুবুর রহমান জানান, লাশ উদ্ধার করে পোস্টমর্টেম করার জন্য ভোলায় পাঠানো হয়েছে। এই ঘটনার তদন্ত সাপেক্ষে রহস্য উদঘাটন করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

ভোলায় নিখোঁজের ৫দিন পর খোঁজ মিললো হারিয়ে যাওয়া রওশন আরা বেগমের মরদেহ

আপডেট সময় ০৬:৫১:১৯ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩