ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

হবিগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে ২০২৩ অনুষ্ঠিত

কর্তব্যের তরে, করে গেলে যাঁরা, আত্নবলিদান-প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান। স্লোগানকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জ জেলায় পালিত হয়েছে “পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩” হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের জানমাল রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের বিনম্র শ্রদ্ধায় দিবসটি স্মরণ করে হবিগঞ্জ জেলা পুলিশ।

এ দিবস উপলক্ষে অদ্য ০১ মার্চ ২০২৩খ্রি. বুধবার সকাল ১০:০০ ঘটিকায় হবিগঞ্জ পুলিশ লাইন্সে অবস্থিত পুলিশ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালনসহ নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এরপর হবিগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে এক আলোচনা ও স্মরণসভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম মুরাদ আলি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আল মামুন শিকদার, পুলিশ সুপার, পিবিআই, হবিগঞ্জ ও মোঃ আব্দুল হান্নান, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, হবিগঞ্জ।

স্মরণসভায় হবিগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয় বলেন, দেশের অভ্যন্তরীন আইন শৃঙ্খলা রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে বাংলাদেশ পুলিশ। দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিবছর বহু সংখ্যক পুলিশ সদস্য নিহত হন। তাদের পূণ্য স্মৃতির উদ্দেশ্যে ২০১৭ সাল থেকে প্রতিবছর মার্চ মাসের ১ তারিখ ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালন করা হয়। হবিগঞ্জ জেলা পুলিশও যথাযথ মর্যাদায় দিবসটি পালন করে থাকে।

এ সময় পুলিশ সুপার মহোদয় কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তোলে দেন।

এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ, মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল), হবিগঞ্জ, নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল), হবিগঞ্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্সগণ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

হবিগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে ২০২৩ অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৪৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩