ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে ঢাকা সফরে আসা দেশটির প্রতিনিধিদল নিয়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা নিবেদন করেন।

সান্তিয়াগোর প্রতিনিধিদল বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন, সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের একটি অডিও ক্লিপ শোনানো হয়।

সান্তিয়াগো সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এছাড়া বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গেও বৈঠক করবেন সান্তিয়াগো। ওইদিন বিকেলে সান্তিয়াগো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে মতবিনিময়ের পর অনূর্ধ্ব-১৪ ফুটবলারদের প্রীতি ফুটবল ম্যাচ দেখবেন।

এর বাইরে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সঙ্গে বিজনেস টু বিনজেন বৈঠকে থাকবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী।

সোমবার সকালে ঢাকায় আসেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। এদিন বিকেলে তিনি ঢাকার বনানীতে পুনরায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন করেন। ওইদিন সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টে ভিসা অব্যাহতি ও ফুটবল নি‌য়ে আরেক‌টি চু‌ক্তি হয়। দু’দেশের মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা সংক্রান্ত সমাঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ ও আর্জেন্টেনা। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন ও আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো নিজ নিজ দে‌শের প‌ক্ষে এ চু‌ক্তিতে স্বাক্ষর ক‌রেন।

চুক্তি সইয়ের পর দুই মন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। ১ মার্চ ঢাকা ছেড়ে নয়াদিল্লি যাবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট সময় ১২:৩১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩