ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

শ্রীপুরে উপ-পুলিশ মহাপরিদর্শকের পিতা আব্দুল বাতেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

  • মোঃ হানিফ মাদবর
  • আপডেট সময় ১০:৪৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
  • ৭৫৯ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে উপ-পুলিশ মহাপরিদর্শকের বাবা আব্দুল বাতেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা গৃহকর্তা ও গৃহকর্তীকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়।

শনিবার (২৫’শে ফেব্রুয়ারি ২০৩৩ইং), দিবাগত রাত দেড়টায় উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির শিকার আব্দুল বাতেন, সিলেট রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) আব্দুল জলিলের পিতা।

আব্দুল বাতেন জানান, রাত দেড়টার দিকে বারান্দার গ্রিলের টালা কেঁটে ৫/৭ জনের দেশীয় অস্ত্রে নিয়ে ডাকাতরা বসত ঘরে প্রবেশ করে। এসময় তারা থানা থেকে এসেছে বলে আমার স্ত্রীর গলায় ছুরি ধরে জিম্মি করে। পরে ঘরের ওয়ারড্রপ, স্টিলের আলমারির তালা তাদের সাথে থাকা কাটার দিয়ে কেঁটে দেড় ভরি স্বর্ণলঙ্কার ও নগদ এক লাখ ১৮ হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুটে নেয়।

ডাকাতরা ঘরে থাকা আমার ছেলে, সিলেট রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) আব্দুল জলিলের দুই সেট টিউনিকও (ইউনিফর্ম) লুটে নেয়।

আব্দুল বাতেন আরো জানান, ডাকাতেরা প্রায় পৌণে এক ঘন্টা যাবৎ অবস্থান করে তিনটি ঘরের আসবাবপত্র তছনছ করে। চলে যাওয়ার সময় ডাকাতরা বলে আমরা পাশের বাড়িতেও ডাকাতি করবো। কোনো ধরনের চিৎকার বা কান্নাকাটি করলে খবর আছে তোদের।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের ধরতে অভিযান চলমান রয়েছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা মালামাল উদ্ধারসহ ডাকাতদের গ্রেফতার করতে সক্ষম হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

শ্রীপুরে উপ-পুলিশ মহাপরিদর্শকের পিতা আব্দুল বাতেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

আপডেট সময় ১০:৪৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩