ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

বিএনপির জন্মই অবৈধ : শিক্ষামন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নির্বাচনের আগে সবসময় পরিস্থিতি ঘোলা করে কিভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যায় সে চেষ্টা করে বিএনপি। তারা একটি অবৈধ দল। অবৈধভাবেই জন্ম হয়েছে তাদের। সন্ত্রাস ও জঙ্গিবাদের মাধ্যমে তারা উন্নয়নকে বাধাগ্রস্ত করে দেশকে পেছনের দিকে নিয়ে যায়।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জামালপুরের ইসলামপুর উপজেলার মো. আব্দুস সামাদ-পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। দলের নেতাদের বিষয়ে মন্ত্রী আরও বলেন, দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন এবং যারা ক্ষমা চেয়েছেন তাদেরকে দল থেকে ক্ষমা ঘোষণা করা হয়েছে।

আগামী নির্বাচনে তারা মনোনয়ন পাবে কিনা, তা ঠিক করবে মনোনয়ন বোর্ড। এরপর শিক্ষামন্ত্রী আরও ৫ টি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় তাঁর সঙ্গে পরিদর্শনে ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ্, সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপির জন্মই অবৈধ : শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৫:৫৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩