ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

ঘুড়ির কারণে আবারও বন্ধ থাকল মেট্রোরেল

দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর তারে ঘুড়ি আটকে যাওয়ার কারণে আজ আবারও বন্ধ ছিল মেট্রোরেল চলাচল।  

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন এন্ড মেইনটেনেন্স) নাসির উদ্দিন আহমেদ।

এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক একটি স্টেশনের কর্তৃপক্ষ জানায়, সকাল সাড়ে ৯টার কিছু সময় পর লাইনে একটি ঘুড়ি আটকে যায়। এর আগ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু এই ঘুড়ি ছাড়াতে গেলে পুরো লাইনটি বন্ধ করতে হতো। যার ফলে তখন একটি লাইন দিয়ে ট্রেন চালনা করা হয়।

তিনি আরও বলেন, সকালের দিকেও ট্রেন ভালো চলেছে। কিন্তু দিনের কোনো এক সময় এসে সেটি লাইনে আটকে যায়। যার ফলে হঠাৎ করে এই সমস্যাটি তৈরি হয়েছে। এটা যখন অপসারণ করা হয়েছে, তখন ২০ মিনিটের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল।

নাসির উদ্দিন আহমেদ বলেন, আজকেও কিছু সময় ট্রেন বন্ধ ছিল। ওই ঘুড়ির জন্য এই সমস্যা হয়েছে। মানুষের যদি সেন্স না থাকে, আমাদের আর কী করার আছে। আমরা পুলিশের সাহায্য নিয়েছি, মাইকিং করছি। এরপরেও যদি মানুষ সচেতন না হয়, তাহলে আমরা আর কী করতে পারি।

এই ঘুড়ির কারণে গত ১৯ ফেব্রুয়ারিও কিছুক্ষণ সিঙ্গেল লাইনে চালাতে হয় মেট্রোরেল। মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর দুই পাশের ১ কিলোমিটারের মধ্যে ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন বা এ ধরনের যেকোনো সামগ্রী উড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘুড়ির কারণে আবারও বন্ধ থাকল মেট্রোরেল

আপডেট সময় ০২:২০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩