ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা জিলা স্কুলে অভিভাবকদের জন্য ‘ছায়া পরশ’ অপেক্ষমাণ কক্ষের উদ্বোধন মনোহরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানিকগঞ্জে সমাবেশ, সম্মাননা পেলেন ১৫ নারী কুমিল্লা সিটিতে অবৈধ মিশুক, অটোরিকশা ও থ্রি-হুইলার বন্ধের দাবিতে মানববন্ধন প্রজনন হারে শীর্ষে ভোলা, সর্বনিম্ন বাগেরহাটে: বিবিএস-ইউনিসেফ জরিপ ২৭ মাস কর্মস্থলে অনুপস্থিত, তবু বেতন-ভাতা বহাল; চট্টগ্রাম রেজিস্ট্রি অফিস সহকারী ভুট্টোর দাপট এনভিডিয়ায় ফিরেই জেনসেন হুয়াংয়ের শপথ, ‘এবার ভালো সিইও হবো’ ফের উত্তাল গাজীপুর, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর চাঁদা নিয়ে বিরোধ, চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ৪ পরিবহনের বাস চলাচল বন্ধ

নাটোরে র‌্যাবের অভিযানে প্রতারক আদম ব্যবসায়ী দেলোয়ার হোসেন গ্রেফতার

নাটোরে উচ্চ বেতনে চাকরীর মিথ্যা প্রলোভন দিয়ে প্রতারনা করে বিদেশে পাঠানোর অভিযোগে দেলোয়ার হোসেন (৪৮) নামে এক আদম ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার সন্ধ্যায় জেলার বড়াইগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন দুবাইয়ে অবস্থানরত তার ছেলে লিটন হোসেন (২৫) ও জামাতা মনছুর আহম্মেদ(৩৫) এর সাথে যোগসাজশ করে বিদেশে আদম পাচার করে টাকা হাতিয়ে নিচ্ছিল। সে বড়াইগ্রাম উপজেলার দিগইর গ্রামের তায়জাল প্রামানিকের ছেলে।

বৃহস্পতিবার সকালে র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন জানান, বড়াইগ্রাম উপজেলার আটাই গ্রামের মৃত সুরমান প্রামানিকের ছেলে মন্টু প্রামানিকের (৪২) অভিযোগের প্রেক্ষিতে বুধবার বড়াইগ্রামের বনপাড়া বাইপাস মোড়ে ওয়ান-সেভেন হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে থেকে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।

ভুক্তভোগী মন্টু প্রামানিক অভিযোগ করেন, দেলোয়ার হোসেন ও দুবাইয়ে অবস্থানরত তার ছেলে লিটন হোসেন এবং জামাতা মনছুর আহম্মেদ একে অপরের যোগসাজসে মন্টু প্রামানিককে উচ্চ বেতনের চাকুরী দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে ৩,৪০,০০০/- টাকা হাতিয়ে নেয়।

প্রতারক দল জাল কাগজপত্র দিয়ে মন্টু প্রামানিককে দুবাইয়ে পাঠায়। দুবাইয়ে যাওয়ার পর দুবাইয়ে অবস্থানরত দেলোয়ারের ছেলে ও জামাতা তাকে আটক করে রাখে। তারা কোন কাজের ব্যবস্থা না করে পাকিস্তানি দালালের নিকট বিক্রি করে দেয়। পাকিস্তানি দালাল তাকে দিয়ে জোরপূর্বক বিনা পারিশ্রমিকে ৯ দিন কাজ করায়।

পরবর্তীতে প্রতারক চক্রের দেয়া বিদেশগামী কাগজপত্র পর্যালোচনা করে মন্টু প্রামানিক বুঝতে পারেন যে তাকে দেয়া ভিসা গলাকাটা ভিসা এবং অন্যান্য কাগজপত্র জাল। কাগজপত্র সমূহ জাল বুঝতে পেরে বিদেশে অবস্থানরত লোকজনের সহায়তায় তিনি দেশে ফিরে আসেন।

র‌্যাব কর্মকর্তা আরো জানান,গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন প্রতারনার বিষয়টি স্বীকার করে র‌্যাবকে জানিয়েছে সে বিদেশগামী যুবকদের উচ্চ বেতনের মিথ্যা প্রতিশ্রুতি এবং জাল কাগজপত্র দিয়ে বিদেশে প্রেরণ করত। বিদেশে অবস্থানরত তার অন্যান্য সহযোগীরা তাদের অবৈধভাবে আটক করে রেখে জোড়পূর্বক বিনা পারিশ্রমিকে কাজ করাতে বাধ্য করত।

ভিকটি এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পেনাল কোড আইনে মামলা করেছেন। র‌্যাব-৫-সিপিসি-২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনা জিলা স্কুলে অভিভাবকদের জন্য ‘ছায়া পরশ’ অপেক্ষমাণ কক্ষের উদ্বোধন

নাটোরে র‌্যাবের অভিযানে প্রতারক আদম ব্যবসায়ী দেলোয়ার হোসেন গ্রেফতার

আপডেট সময় ০৭:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩