ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

চুনারুঘাটে নিয়োগের দাবিতে মানববন্ধন

চুনারুঘাট উপজেলার শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, নিরাপত্তা প্রহরী, অফিস সহায়ক ও আয়া পদে নিয়োগে অনিয়মের অভিযোগ এনে পুনঃনিয়োগ এবং গভর্নিংবডির সভাপতি ও প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (২২ফেব্রুয়ারি) সকাল ১০ টায় শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে সচেতন মহলের ব্যানারে মানববন্ধন করে স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়রা।

এ সময় নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে নিরাপত্তা কর্মী পদে আবেদনকারী ফজলু মিয়া এবং অফিস সহায়ক পদের প্রার্থী হৃদয় মিয়া বলেন, প্রধান শিক্ষক এবং সভাপতি আমাদের সাথে অন্যায় করেছেন। তারা টাকার বিনিময়ে তাদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দিয়েছেন আমরা এই নিয়োগ বাতিল চাই। একই সাথে তাদের অপসারণ চাই।

স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম বলেন, গত ১৮ ফেব্রুয়ারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ১২ জন প্রার্থীর মাঝে মাত্র ৩ জন্ পরীক্ষায় অংশ গ্রহণ করে। বাকিদেরকে তারা চিঠি দেয়নি। এটা নিয়ে এলাকাবাসী আন্দোলন করছে আমরা প্রশাসনের কাছে বিষয়টি খতিয়ে দেখার দাবী জানাই।

এ সময় আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে পড়লে চুনারুঘাট থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে গভর্নিং বডির সভাপতি আব্দুল আওয়াল এবং প্রধান শিক্ষক আফজাল চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

চুনারুঘাটে নিয়োগের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৭:১১:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩