ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআরডিবির মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনবিআর কর কমিশনার রাকিবের বিরুদ্ধে ৩২৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগ দুদকের মামলার পরও বহাল এএসপি, জানেন না এসপি-ডিআইজি মুকসুদপুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত এলজিইডির সাবেক প্রকৌশলী আব্দুস সাত্তারের পরিবারের নামে ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ দুবাইয়ে এইচবিএম ইকবালের ৭ বিলাসবহুল সম্পত্তি নিয়ে এনবিআরের অনুসন্ধান বরগুনার বেতাগীতে সেই শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন বড়লেখায় সিন্ডিকেট ভাঙায় হাকালুকির ‘হাওরখাল’ বিল পুনঃনিলামে, রাজস্ব বাড়ল ৩৮ লাখ

মোস্তফা গ্রুপের চেয়ারম্যানসহ ৬ জনের কারাদণ্ড

এক্সিম ব্যাংকের ৬০ কোটি টাকার খেলাপি ঋণ পরিশোধ না করায় মোস্তফা গ্রুপের চেয়ারম্যান হেফাজতুর রহমান, ভাইস চেয়ারম্যান শফিক উদ্দিনসহ ছয় পরিচালককে পাঁচ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- ভাইস চেয়ারম্যান শফিক উদ্দিন, পরিচালক জহির উদ্দিন, কামাল উদ্দিন ও কফিল উদ্দিন। তারা সবাই মেসার্স মনোয়ারা করপোরেশন খাতুনগঞ্জ শাখার স্বত্বাধিকারী।

আদালত সূত্রে জানা গেছে, এক্সিম ব্যাংক থেকে ৪৩ কোটি টাকা ঋণ নেয় মেসার্স মনোয়ারা করপোরেশন। কিন্তু ঋণ পরিশোধ না করায় প্রতিষ্ঠানটি খেলাপি হয়ে যায়। ২০১৯ সালে খেলাপি ঋণ আদায়ে অর্থঋণ আদালতে মামলা করে ব্যাংক। ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি আদালত ডিক্রি দেন। সেই ডিক্রি অনুসারে অর্থ পরিশোধ করেনি মনোয়ারা করপোরেশন।

এরপর ৯ সেপ্টেম্বর ৫৯ কোটি ৩০ লাখ ১৬ হাজার ৮১৩ টাকা আদায়ে জারি মামলা করেন ব্যাংক। ঋণ নেওয়ার সময় ব্যাংক বিবাদীদের কাছ থেকে কোনো সম্পদ বন্ধক রাখেনি। ফলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও সাজা দেওয়ার আবেদন করলে আজ বৃহস্পতিবার আদালত শুনানি শেষে প্রত্যেককে পাঁচ মাস করে সাজার আদেশ দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরডিবির মাঠ সংগঠক সাইদুরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

মোস্তফা গ্রুপের চেয়ারম্যানসহ ৬ জনের কারাদণ্ড

আপডেট সময় ০৪:১৯:০৫ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২