ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

জাতিসংঘের বাংলা ফন্ট এখন ইউনিকোডে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) নিজেদের ইউএন বাংলা ফন্টের ইউনিকোড সংস্করণ প্রকাশ করেছে। অনলাইনে বাংলা ব্যবহারে বৈচিত্র্য আনতে ইউনিকোডসহ ‘ইউএন বাংলা’ ফন্ট ৭টি ভিন্ন রূপে প্রকাশ করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বের সব বাংলা ভাষাভাষীদের সুবিধার্থে ইউএনডিপি নতুন ফন্টগুলো প্রকাশ করেছে তারা। ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং শুভেচ্ছা দূত জয়া আহসান আনুষ্ঠানিকভাবে ইউএন বাংলা ফন্টের ইউনিকোড সংস্করণটি প্রকাশ করেন।

ইউএন বাংলা ফন্ট প্রথম ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি শুধু একটি আঙ্গিকে অফলাইনে ব্যবহারের জন্য প্রকাশ করা হয়েছিল। এবার তা সবার জন্য উন্মুক্ত করা হলো। এ বিষয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, ২০২০ সালে ভাষা শহীদদের স্মরণে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা ইউএন বাংলা ফন্টটি প্রকাশ করেছিলাম। অনলাইনে বাংলার ব্যবহার ক্রমেই বাড়ছে, তাই আমরা এবার ইউনিকোডে ইউএন বাংলা ফন্টটি সবার ব্যবহারের জন্য প্রকাশ করেছি। বাংলা ভাষার প্রতি সম্মান জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইউএন বাংলা ফন্টের ইউনিকোড সংস্করণ প্রকাশ আমি মনে করছি বাংলা লেখার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। যারা বাংলায় লেখালেখি করেন, এখন মোবাইলে এবং কম্পিউটারে এ ফন্ট ব্যবহার করে নতুন আঙ্গিকে লিখতে পারবেন।

ফন্ট উদ্বোধনকালে শুভেচ্ছা দূত হিসেবে জয়া আহসান বলেন, আমরা যারা বাংলায় লেখালেখি করি তাদের জন্য নিঃসন্দেহে এটি দারুণ সংবাদ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইউএনডিপির এ রকম একটি উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আমি নিজেও আনন্দিত।

ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. আব্দুল কাইয়ূম বলেন, ইউএন বাংলা ফন্টটি দিয়ে খুব শিগগিরই ইউএনডিপি বাংলাদেশের ওয়েবসাইটটি বাংলায় প্রকাশ করা হবে। এ ফন্টটি ইউএনডিপির অন্যান্য বাংলা প্রতিবেদন তৈরিতে ব্যবহার করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতিসংঘের বাংলা ফন্ট এখন ইউনিকোডে

আপডেট সময় ০২:৩৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩