ঢাকা ০২:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফের উত্তাল গাজীপুর, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর চাঁদা নিয়ে বিরোধ, চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে ৪ পরিবহনের বাস চলাচল বন্ধ মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো মোংলায় ৪০০ কোটি টাকার পণ্য আটকে, দেড় বছর ধরে বন্ধ নিলাম পেনাল্টিতে গোল করে রোনালদোর ৯৮৭তম গোল, হাজারের মাইলফলক থেকে দূরে ১৩ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত উচ্ছেদ ভয় দেখিয়ে অর্থ আদায় নকশা অনুমোদনে ঘুষ বাণিজ্য, দুদকের জালে রাজউক কর্মকর্তা মোবারক আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে : চিফ প্রসিকিউটর কুমিল্লায় ডিবির অভিযানে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন গ্রেপ্তার

রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী নাহানের জীবনবৃত্তান্ত প্রদান

বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজশাহী মহানগর শাখা’র সভাপতি ও সাধারন সম্পাদক পদ প্রত্যাশীদের নিকট জীবনবৃত্তান্ত আহ্বান করেছেন কেন্দ্রীয় যুবলীগ। ২০ ফেব্রুয়ারীর মধ্যে সভাপতি ও সাধারন সম্পাদক পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত জমা দেওয়ার শেষ সময়।

এসময়ের মধ্যে পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন কেন্দ্রীয় যুবলীগ। এরই ধারাবাহিকতায় গত ১৮ ফেব্রুয়ারী জীবনবৃত্তান্ত কেন্দ্রীয় যুবলীগের প্রধান কার্যালয়ে দপ্তর শাখায় জমা দেন নাহিদ আক্তার নাহান।

তিনি রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে সদস্য। জীবন বৃত্তান্ত জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবলীগের সাবেক ও বর্তমান শতাধিক সদস্য।

উল্লেখ্য,আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের সকল অংগ-সংগঠনকে সুসংগঠিত করতে নিরলস কাজ করে যাচ্ছে দলটির শীর্ষ নেতৃবৃন্দরা।এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজশাহী মহানগরকে সুসংগঠিত করতে নির্দেশ দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।

গত ১৫ ফেব্রুয়ারী ২০২৩ তারিখে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হাসান খান নিখিল এর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেন।

ঐ নির্দেশনায় বলা হয়েছে, রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে শুধুমাত্র সভাপতি/সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের উত্তাল গাজীপুর, শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী নাহানের জীবনবৃত্তান্ত প্রদান

আপডেট সময় ০৫:৪১:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩