ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেছেন প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান

প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান পৃথিবীর বৃহত্তম গ্রাম বানিয়াচংয়ের চতুরঙ্গরায়েরপাড়ায় এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৬৪ সালে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল রহমান ছিলেন একজন সরকারি চাকুরে এবং মাতা ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ মহীয়সী নারী।

প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান শাহজীবাজার পিডিবি হাইস্কুল থেকে এস এস সি ও সিলেট এম সি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচ এস সি পাসের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শান্ত্রে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। স্নাতকোত্তর শ্রেণিতে তাঁর গবেষণার হাতেখড়ি হয় এবং এরই ধারাবাহিকতায় তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

পরবর্তীতে তিনি পৃথিবীর অন্যতম সম্মানজনক জার্মানীর হুমবোল্ড ফেলোশীপ লাভ করেন এবং একাধিক পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।

তিনি একজন বিখ্যাত “ন্যাচারাল ফাইবার পলিমার কম্পোজিট এবং বায়োম্যাটেরিয়াল” বিশেষজ্ঞ এবং এ সংক্রান্ত গবেষণায় পৃথিবীর বিভিন্ন দেশে নোবেল বিজয়ীদের সাথে কাজ করেন।

ইতোমধ্যেই এই কৃতি শিক্ষাবিদের দশটি বই এবং ৬০টির বেশি বৈজ্ঞানিক প্রবন্ধ দেশ-বিদেশের খ্যাতনামা জার্ণালে প্রকাশিত হয়েছে। আপাদমস্তক শিক্ষক ও গবেষক প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান ২০১৮ ও ২০১৯ সালে বিভাগীয় পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয় কতৃক সেরা শিক্ষকের সম্মাননা পেয়েছেন।

বিভিন্ন প্রশিক্ষণ ও কনফারেন্সে অংশগ্রহণের জন্য তিনি কানাডা, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বহুদেশ ভ্রমণ করেছেন।

চতুর্দশ বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান ঐতিহ্যবাহী বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ পদে যোগদান করায় শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

তাঁর এই পদায়নে তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং শিক্ষা ক্ষেত্রে বৃন্দাবন সরকারি কলেজকে “সেন্টার অব এক্সিলেন্স” করার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেছেন প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান

আপডেট সময় ১২:৫৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩