ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

মঠবাড়িয়ায় বীর নিবাস নির্মাণে অবহেলার অভিযোগ

অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ প্রকল্প সরকারের একটি মহৎ উদ্যোগ হলেও প্রকল্পের ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে।

গত ৩১ ডিসেম্বর ঘরগুলোর নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও কোন কোন ঠিকাদার কাজ শুরু করে তা ফেলে রেখেছেন মাসের পর মাস। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ৭৫টি ঘরের জন্য ১৫ জন ঠিকাদার কার্যাদেশ পায়।প্রত্যেক ঠিকাদার ৫টি করে (প্যাকেজ) ঘরের কাজ পায়।বেতমোর

ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খানের ঘরের কাজ কে পেয়েছে তা জানেন না উপকারভোগী মুক্তিযোদ্ধা ও তার পরিবার । বীর নিবাস নির্মাণে অবহেলার অভিযোগ এনে গত বছরের ৫ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই বীর মুক্তিযোদ্ধা। তবে এখন পর্যন্ত কেউ কোন খোঁজ খবর নেয়নি বলে জানান তিনি।

বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খানের অভিযোগ, পুরানো ঘরটি জরাজীর্ণ। বর্ষায় পানি পড়ে। নতুন ঘর পেয়ে পুরানো ঘরটি মেরামত করিনি।ঠিকাদার ধীরগতিতে কাজ করে।এখন কাজ ফেলে রেখেছে।প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার (পিআইও)  ঠিকাদারের নাম বলে নাই।তবে একটি মোবাইল নাম্বার দিয়েছে।সে নাম্বারে রিং বাজে কিন্তু রিসিভ করে না।কাজের শুরুতেই নিম্নমানের বালু ব্যবহার করা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ নিয়মিত কাজের তদারকি নিশ্চিত করার কথা রয়েছে। অথচ কাজ শুরুর দিন কমিটির কেউ আসেনি।কাজ ফেলে রাখার পরেও কেউ খবর রাখেনি।

এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার জানান, ৯১টি ঘর একবারে করা সম্ভব নয়।পর্যায়ক্রমে সবগুলো ঘরের কাজই সম্পন্ন করা হবে।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মঠবাড়িয়ায় বীর নিবাস নির্মাণে অবহেলার অভিযোগ

আপডেট সময় ১২:৫১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩