ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলকাতায় অগ্নিকাণ্ড: একসঙ্গে দেশে ফিরল ৫ বাংলাদেশির মরদেহ গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী সরকার: তথ্যমন্ত্রী মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন আওয়ামী আমলে ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক ছিল: রাশেদ খান মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জামসহ আটক ১ খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার বাদী কাশেম মারা গেছেন সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উদ্বোধন বাংলাদেশের দ্বিতীয় ক্রান্তিকালে হাল ধরেছেন প্রধানমন্ত্রী: মঈন খান মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক

প্রথম ম্যাচেই জয় পেল সাকিবের পেশোয়ার

শেষের আগেই সাকিব আল হাসানের বিপিএল শেষ হয়ে যাওয়ায় কিছুটা ফুরসত মিলেছিল। আর এই ফাঁকে টাইগার অলরাউন্ডার ছুটলেন পাকিস্তানে। চুক্তি সারেন পেশোয়ার জালমির হয়ে। মঙ্গলবার দুপুরে সেখানে গিয়ে রাতেই খেলতে নেমে পড়েন। প্রথম ম্যাচে বলার মতো তেমন ভূমিকা রাখতে না পারলেও জয় পেয়েছে তাঁর দল পেশোয়ার জালমি।

চলতি আসরের শুরু থেকেই উত্তাপ ছড়াচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মোহাম্মদ রিজওয়ানের মুলতান সুলতান্সের বিপক্ষে শেষ ওভারে ১ রানের রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় শাহিন আফ্রিদির লাহোর কালান্দার্স। এবার দ্বিতীয় ম্যাচে শেষ ওভারের থ্রিলারে করাচিকে ২ রানে হারিয়ে দিয়েছে পেশোয়ার।

শুরুতে ব্যাট করতে নেমে পেশোয়ারকে বড় পুঁজি এনে দেন অধিনায়ক বাবর আজম ও ইংলিশ ব্যাটসম্যান টম কোহলার-ক্যাডমোর জুটি। ৫০ বলে ৬ ছক্কা ও ৭ চারে ৯২ রানের ইনিংস খেলেন সাজানো কোহলার-ক্যাডমোর। বাবর ৪৬ বলে করেন ৬৮ রান , ৭ চারের সঙ্গে একটি ছক্কার মারে। ৮১ বলে এ দুজনের ১৩৯ রানের জুটিতে বড় সংগ্রহ পায় পেশোয়ার।

প্রথম ম্যাচে সাকিব যতক্ষণে ব্যাট হাতে নামলেন তখন বল বাকি ছিল দুটি মাত্র। সাকিব একটাই বল খেললেন, রানও নিলেন একটা। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৯৯ রান তোলে পেশোয়ার।

রান তাড়া করতে নেমে ওভারপ্রতি রানের সঙ্গে পাল্লা দিলেও ৪৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে কিছুটা খেই হারায় করাচি। তবে শোয়েব মালিক ও ইমাদ ওয়াসিম মিলে ৭৪ বলে ১৩১ রানের জুটি গড়ে করাচিকে জয়ের খুব কাছে নিয়ে যান।

৩৪ বলে ২ ছক্কা ও ৪ চারে ৫২ রান করে মালিক ১৯তম ওভারে আউট হয়ে গেলে ম্যাচটা কঠিন হয়ে যায় করাচির জন্য। শেষ ওভারে জয়ের জন্য ১৬ রান দরকার ছিল, ইমাদ ৪৭ বলে ৮০ রান করে অপরাজিত রয়ে গেলেও ম্যাচটা জেতাতে পারেননি।

ব্যাটিংয়ে তেমন সুযোগ না পেলেও বল হাতে পেশোয়ারের হয়ে তেমন সফল ছিলেন না সাকিব। বোলিং করেছেন ৩ ওভার। ৩২ রান দিলেও উইকেট পাননি কোনো।

এর আগে ২০১৭ সালে সর্বশেষ পিএসএলে খেলেছেন সাকিব। সেবারও তাঁকে দেখা গেছে পেশোয়ারের জার্সিতে। এর আগের বছর পিএসএলের উদ্বোধনী আসরে ছিলেন করাচি কিংসে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কলকাতায় অগ্নিকাণ্ড: একসঙ্গে দেশে ফিরল ৫ বাংলাদেশির মরদেহ

প্রথম ম্যাচেই জয় পেল সাকিবের পেশোয়ার

আপডেট সময় ০১:৫৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩