ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে শাহরুখ-সালমানের প্রত্যাবর্তন, ডিসেম্বরে আসছে অ্যাভেঞ্জার্সও রাজশাহী কলেজে ক্লাব অব ম্যাথমেটিক্সের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ভারতে ককরোচ আন্দোলনের নেতা সৌরভ দাসের দেশত্যাগে বাধা আমরা প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই: রাফি চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বৃষ্টির পানিতে ঝরেছে স্বপ্নার স্বপ্ন, পাকা ধান নিয়ে অনিশ্চয়তা

আ’লীগ সরকারের প্রচেষ্টায় দেশ আজ উন্নতির শিখরে আরোহণ করেছে; বলেছেন আব্দুল মজিদ খান

হবিগঞ্জের বানিয়াচং এ বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভাটি অঞ্চলের উন্নয়নের রূপকার জননন্দিত জননেতা আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, তথ্য প্রযুক্তি, ক্রীড়াও অবকাঠামো উন্নয়নে রেকর্ড সৃষ্টি করেছে বাংলাদেশ আওয়ামীলীগ সরকার।

দেশ আজ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হওয়ার পথে। এর কারিগর হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বানিয়াচং এল আর সরকারি উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে শিক্ষার পাশাপাশি খেলাধূলার চর্চা করতে হবে। খেলাধূলায় যেমনিভাবে শারীরিক উন্নতি হয়, তেমনিভাবে জ্ঞানেরও বিকাশ ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেন এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ, হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মাসুদুল হাসান,ভাইস চেয়ারম্যান ফারুক আমিন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, প্রবীন শিক্ষক আব্দুল মজিদ, বিপুল ভূষণ রায়, শ্যামা প্রসাদ বিশ্বাস, মাস্টার কবির মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ নজরুল ইসলাম সহকারি ও মোঃ বায়জিদ প্রমুখ।

সভা সঞ্চালণা করেন সহকারি শিক্ষক মঞ্জুরুল ইসলাম। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে

আ’লীগ সরকারের প্রচেষ্টায় দেশ আজ উন্নতির শিখরে আরোহণ করেছে; বলেছেন আব্দুল মজিদ খান

আপডেট সময় ১০:৩৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩