ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই বছর লভ্যাংশ নেই মার্কেন্টাইল ব্যাংকে, ব্যাংকের টাকায় বিদেশ ঘুরছেন এমডি মতিউল হাসান চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব ঢাকা সাংবাদিক সমবায় সমিতি সভাপতি রানা, সম্পাদক বারী, যুগ্ম সম্পাদক কামাল নারায়ণগঞ্জে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক স্বামী কুমিল্লার ব্রাহ্মণপাড়ার কৃতী সন্তান অনারারি ক্যাপ্টেন (অব.) আবুল কালাম আজাদের ইন্তেকাল শাড়ি আত্মসাৎ ও হুমকির মামলা, তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি ব্যাটিং কোচের পদ হারিয়ে আশরাফুল: আমার সঙ্গে অবিচার হয়নি হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর চালু নিষেধাজ্ঞার ১৮ দিনেও থামেনি ইলিশ শিকার, লক্ষ্মীপুরে আটক ১৩৮ জেলে এক দিনে এক লাখ গাছ লাগাবে চট্টগ্রাম জেলা প্রশাসন

যশোর বোর্ডে পাশের হারে শীর্ষে খুলনা

  • জহিরুল ইসলাম
  • আপডেট সময় ১০:০১:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ৮০০ বার পড়া হয়েছে
এ বছর এইচএসসি পরীক্ষায় পাসের হারে যশোর শিক্ষা বোর্ডে ১০ জেলার মধ্যে শীর্ষে রয়েছে খুলনা জেলা। আর পাসের হার সবচেয়ে কম বাগেরহাট জেলায়। এ বছর এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে পাসে হার ৮৩ দশমিক ৯৫ শতাংশ। যশোর শিক্ষাবোর্ডের অধীনে থাকা ১০ জেলার মধ্যে ৯০ দশমিক ৭৩ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষ স্থানে রয়েছে খুলনা জেলা।
জেলার ৪৪টি কেন্দ্রে ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০ হাজার ২৩৪ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে ১৮ হাজার ৩৫৯ জন। দ্বিতীয় স্থানে রয়েছে ঝিনাইদহ জেলা, পাসের হার ৮৪ দশমিক ৫৬ শতাংশ।  ৮৪ দশমিক ২৪ শতাংশ পাসের হার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সাতক্ষীরা জেলা।
নড়াইল জেলা আছে চতুর্থ স্থানে পাসের হার ৮৩ দশমিক ৩৫ শতাংশ, যশোরের অবস্থান পাঁচ, ৮৩ দশমিক ৩০ শতাংশ, কুষ্টিয়া আছে ছয় নম্বরে পাশের হার ৮২ দশমিক ৩১ শতাংশ,  চুয়াডাঙ্গা আছে সাতে, পাশের হার ৭৯ দশমিক ৯৪ শতাংশ,   মেহেরপুরে জেলা  আছে আট নম্বরে, পাশের হার ৮৯ দশমিক ১৮ শতাংশ,  মাগুরা জেলার অবস্থান  নবম স্থানে পাশের হার ৭৭ দশমিক ৮৩ শতাংশ, আর বাগেরহাট জেলা আছে দশম স্থানে পাসের হার ৭৭ দশমিক ৬৫ শতাংশ।  খুলনা জেলায় সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে সরকারি এম এম সিটি কলেজের পরীক্ষার্থীরা।
এই কলেজের ১ হাজার ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ৩৭ জন, অকৃতকার্য হয়েছে ৬ জন। পাসের হার ৯৯ দশমিক ৪২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮১৫ জন। এম এম সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক তন্ময় কুমার সাহা বলেন, খুলনার মধ্যে আমাদের কলেজের শিক্ষার্থীরা সব সময় ভালো ফলাফল করে । এবারও এইচএসসিতে তারা সাফল্য ধরে রেখেছে।
সিটি কলেজ থেকে জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থী মো. রোহান বলেন, ভালো ফলাফল করতে হলে নিয়মিত লেখাপড়া করতে হবে। আজ পড়বো না, কাল পড়বো এমন করলে চলবে না। রুটিন মাফিক অল্প হলেও প্রতিদিন লেখাপড়া করতে হবে।
বিএল কলেজের শিক্ষার্থী মো. ফাহিম মুনতাসির সাফিন বলেন, জিপিএ-৫ পেয়েছি, খুব ভালো লাগছে। বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে পেরেছি। এখন ভালো কিছু করার জন্য নিজেকে প্রস্তুত করতে চাই।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুই বছর লভ্যাংশ নেই মার্কেন্টাইল ব্যাংকে, ব্যাংকের টাকায় বিদেশ ঘুরছেন এমডি মতিউল হাসান

যশোর বোর্ডে পাশের হারে শীর্ষে খুলনা

আপডেট সময় ১০:০১:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩