ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

স্মার্টকার্ড বিতরণ : লক্ষাধিক ভোটারকে ভয়েস কল আ.লীগ নেতার

স্মার্টকার্ড আইডি কার্ড সংগ্রহ করায় একটি উপজেলার লক্ষাধিক ভোটারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে ভয়েস কল পাঠিয়েছেন আওয়ামী লীগ নেতা। সোমবার সকালে লক্ষাধিক ভোটারকে ভয়েস কল দেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশনের যশোর জেলার চৌগাছা উপজেলায় এনআইডির স্মার্টকার্ড বিতরণ উপলক্ষ্যে যশোর জেলা আওয়ামী লীগ সদস্য মোস্তফা আশীষ ইসলাম উপজেলায় ১ লাখ ৩ হাজার ২৮০ জন ভোটারের মোবাইলে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে ভয়েস কল পাঠিয়েছেন। আওয়ামী লীগ এই নেতার ভয়েস কল সাধারণ মানুষের মাঝে সাড়া ফেলেছে। এর আগেও তিনি রাষ্ট্র তথা সরকারের বিভিন্ন ইতিবাচক কার্যক্রম ডিজিটালি প্রচারের মাধ্যমে চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার সাধারণ নাগরিকদের মাঝে সাড়া ফেলেছিলেন। আওয়ামী লীগের এই নেতার মাধ্যমে প্রতিনিয়তই চৌগাছা ও ঝিকরগাছার মানুষরা স্মার্ট বাংলাদেশের সাথে পরিচিত হচ্ছে। যা শেখ হাসিনা সরকারের লক্ষ্য পূরণে সহায়ক হচ্ছে।

ঝিকরগাছা ও চৌগাছা আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামের পুত্র যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা আশীষ ইসলামের এ ধরনের স্মার্ট প্রচারণায় মানুষের মাঝে আলোচনা ও কৌতুহল তৈরি হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। নাগরিকদের জন্য বিশ্বের সব থেকে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র স্মার্ট এনআইডি কার্ড বর্তমান সরকারের এক নন্দিত উদ্যোগ। শেখ হাসিনা নাগরিকদের বিভিন্ন ধরনের স্মার্ট সেবা প্রাপ্তি সহজতর করতে এ উদ্যোগ নিয়েছেন বলে জানানো হয়।

এর আগে, নির্বাচন কমিশন চৌগাছা উপজেলায় ৭ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২০০৭ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত নিবন্ধিত ১ লাখ ৬৩ হাজার ৮৬০ জন ভোটারের মাঝে স্মার্টকার্ড বিতরণের লক্ষ্য নেয়। এ প্রেক্ষিতে ১ লাখ ২৪ হাজার ১০৮ জনের কাছে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে; যা মোট কার্ডের শতকরা ৭৫.৭৪ শতাংশ। স্মার্টকার্ড বিতরণ কর্মসূচিকে সফল করতে মোস্তফা আশীষ ইসলাম জনসচেতনতায় ইউনিয়ন ভিত্তিক মাইকিং, লিফলেট বিতরণ, ব্যানার ও ফেস্টুন টাঙ্গানোসহ উপজেলার ১৭ হাজার ৪৭১ জনের হোয়াটঅ্যাপে তথ্যভিত্তিক ডিজিটাল ব্যানার পাঠান।

মোস্তফা আশীষ ইসলাম জানান, ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে স্মার্ট বাংলাদেশে উত্তরণের যে উদ্যোগ নিয়েছে সরকার তার সাথে সংহতি জানিয়েই ডিজিটাল জেলা যশোরে তিনি এ ধরনের ব্যতিক্রমি ও স্মার্ট প্রচার চালাচ্ছেন। প্রধানমন্ত্রীর উদ্যোগ যে চাইলেই বাস্তবায়ন করা যায় তারই নমুনা হিসেবে তিনি এ ধরনের প্রচার-প্রচারণা চালান। এছাড়া, জাতীয় শোক দিবস, মহান বিজয় দিবস, স্বাধীনতা দিবস, প্রধানমন্ত্রী ও শহীদ শেখ রাসেলের জন্মদিন, প্রধানমন্ত্রীর যশোরের জনসভা উপলক্ষ্যে ভয়েস কল পাঠান মোস্তফা আশীষ ইসলাম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

স্মার্টকার্ড বিতরণ : লক্ষাধিক ভোটারকে ভয়েস কল আ.লীগ নেতার

আপডেট সময় ১২:৩৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩