ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় রাণীনগরে শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার-১ ভারতের কাছে হারের পর শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক উৎপাদন খরচ ও বাজার পরিস্থিতি দেখে নির্ধারণ হবে ওষুধের দাম সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রের সম্পদের তথ্য পাঠিয়েছে এফবিআই মেঘনায় অবৈধ বালু উত্তোলন, কোস্টগার্ডের অভিযানে ৬ ড্রেজার-বলগেট জব্দ স্বর্ণসহ বিভিন্ন পণ্য পাচারে সহযোগিতার অভিযোগ ‘মঈনউদ্দীন লোটাস এর বিরুদ্ধে সাইফুর রহমানের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র ছিল, খতিয়ে দেখার দাবি রিজভীর মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ-স্যাম্পল বিক্রি, ৫ ফার্মেসিকে জরিমানা ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির পূর্বাভাস জমি নিয়ে বিরোধ, রাতের আঁধারে কৃষকের কাঁচা ধান কেটে নষ্ট

ঘুমের আগে যে ৫ কাজ উপকারী

ঘুম কোনো বিলাসিতা নয়। বরং সুস্থ থাকার জন্য প্রতিদিন পর্যাপ্ত ঘুম জরুরি। রাতে যদি ঘুম ঠিকভাবে না হয় তবে পরদিন সারাদিন কাটে অস্বস্তিতে। কাজে মনোযোগ দেওয়া সম্ভব হয় না, মেজাজ থাকে খিটখিটে। অনেকে চেষ্টা করেও রাতে ঠিকভাবে ঘুমাতে পারেন না। যে কারণে শরীর অসুস্থ হয়ে যায়। শরীর ও মন ভালো রাখতে হলে পর্যাপ্ত ঘুমাতে হবে। ঘুমাতে যাওয়ার আগে করতে হবে কিছু কাজ। যা আপনার ভালো ঘুমের জন্য সহায়ক হবে-

খাওয়ার পরেই ঘুমাতে যাবেন না

রাতের খাবার খাওয়ার পরপরই বিছানায় চলে যান অনেকে। এটি করা যাবে না। কারণ এই অভ্যাসের ফলে ঘুমে ব্যাঘ্যাত ঘটতে পারে। তাই ঘুমের অন্তত দুই-তিন ঘণ্টা আগে রাতের খাবার খেতে হবে। এই সময়ের মধ্যে খাবার ভালোভাবে হজম হয়। কিন্তু খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়লে খাবার ঠিকমতো হজম হওয়ার সুযোগ পায় না।

ঘুমের আগে গোসল করুন

আমাদের বছরের বেশিরভাগ সময়েই থাকে গরম। এই গরমের কারণে অনেকেরই ঘুম ভালোভাবে হয় না। এই সমস্যার সহজ সমাধান হলো রাতে গোসল করে ঘুমাতে যাওয়া। আপনি যদি ঘুমাতে যাওয়ার আগে গোসল করেন তবে নিজেকে সতেজ লাগবে এবং ঘুমও ভালো হবে। তবে ঠান্ডা পানির বদলে হালকা গরম পানি দিয়ে গোসল করা বেশি উপকারী।

মৃদু আলো জ্বালিয়ে রাখুন

ঘর পুরোপুরি অন্ধকার করে ঘুমাবেন না। এতে ঘুম ভালো হয় না। এর বদলে ঘুমের জন্য সহায়ক হতে পারে মৃদু আলো। বিশেষজ্ঞরা বলেন, ভালো ঘুমের জন্য ঘর পুরোপুরি অন্ধকার করে শোয়া উচিত নয়। এক্ষেত্রে হালকা আলো জ্বালিয়ে ঘুমাতে যান। ঘুম ভালো হবে।

বই পড়ুন

বই পড়ার অভ্যাস নিঃসন্দেহে চমৎকার। আপনার যদি ঘুম না আসে তবে শুয়ে শুয়ে বই পড়তে পারেন। এতে নতুন কিছু জানার পাশাপাশি ঘুমও ভালো হবে। বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন অনেকেই। তবে ঘরের বাতি জ্বালিয়ে রাখতে অসুবিধা হলে বুক লাইট ব্যবহার করে বই পড়ুন।

মৃদু শব্দে গান শুনুন

খুব হালকা শব্দে গান শুনতে পারেন। এমন কোনো গান যা শুনলে আপনার অন্তর প্রশান্ত হয়। সুন্দর সুর ও কথার কোনো গান শুনুন। এতে মন ভালো থাকবে, শান্তও হবে। দ্রুত ঘুম আনার পক্ষে এটি হতে পারে চমৎকার উপায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় রাণীনগরে শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার-১

ঘুমের আগে যে ৫ কাজ উপকারী

আপডেট সময় ০১:১১:৪১ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২