সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা বড়লেখার ছাতুর খাল পুনঃখনন ও সুইচ গেইট নির্মাণের জন্য এমপি নাসির উদ্দিন আহমেদের ডিও লেটার “ঠিকাদার মো. সায়মনের বিরুদ্ধে গণপূর্তে চাঁদাবাজি ও কর্মকর্তাদের হয়রানির অভিযোগ” মৌলভীবাজার সীমান্তে বিজিবির অভিযান ৩ বিদেশি পিস্তলসহ বিস্ফোরক উদ্ধার নিখোঁজের তিনদিন পর মিলল ইব্রাহিমের মরদেহ  ব্রাহ্মণপাড়া বাড়ির পাশের খালে ডুবে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ: ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয়ে লেকচার ডায়াস ও বেঞ্চ বিতরণ

ফাইনালের পর স্ত্রীকে কী ইঙ্গিত করেছিলেন মেসি?

কাতার বিশ্বকাপে লিওনেল মেসির স্বপ্নপূরণ হয়েছে। কিন্তু এই জয়ের সঙ্গে সঙ্গে গ্যালারিতে স্ত্রী আন্তোনেল্লার দিকে কী ইঙ্গিত করেছিলেন মেসি? বহুদিন পর সে প্রশ্নের জবাব দিলেন খোদ মেসিই।  

নিজ দেশের এক অনুষ্ঠানে মেসি জানালেন সেদিন ওই উদযাপনের মাধ্যমে তিনি তার স্ত্রীকে বোঝাতে চেয়েছিলেন, কাজ শেষ। কিন্তু এরপর আবার প্রশ্ন ওঠে কেন তিনি বলেছিলেন কাজ শেষ। জবাবে মেসি বলেন, কারণ, ওটাই শেষ ছিল। অনেক কষ্ট, অনেক অপেক্ষার পর বিশ্বকাপ জয়। দেশের হয়ে খেলতে নেমে অনেক কষ্ট পেতে হয়েছে। ফাইনাল হেরেছিলাম। অনেকে আমার সমালোচনা করেছিল। আমার পরিবারকে আরও বেশি কষ্ট সহ্য করতে হয়েছিল। কিন্তু কাজ শেষ। আমরা কোপা আমেরিকা, বিশ্বকাপ জিতেছি। আর কিছু বাকি নেই।

২০১৪ সালে বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিরুদ্ধে ০-১ গোলে হেরে গিয়েছিলেন মেসিরা। ২০০৭, ২০১৫ এবং ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে উঠেও হারতে হয়েছিল আর্জেন্টিনাকে। ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জেতেন মেসি। গত বছর কাতারে জেতেন বিশ্বকাপ।

কাতার বিশ্বকাপে মেসিদের শুরুটা ভালো হয়নি। সৌদি আরবের কাছে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। তারপর থেকেই ঘুরে দাঁড়ান মেসিরা। একের পর এক ম্যাচ জিততে থাকেন। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে টাইব্রেকারে ম্যাচ জেতে আর্জেন্টিনা। ৩-৩ গোলে নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়ের খেলা শেষ হয়। নিজেদের দলের হয়ে মেসি এবং কিলিয়ান এমবাপে গোল করেন। শেষ পর্যন্ত টাইব্রেকারে গিয়ে হেরে যায় ফ্রান্স।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক

ফাইনালের পর স্ত্রীকে কী ইঙ্গিত করেছিলেন মেসি?

আপডেট সময় ১১:৪০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩