ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী ফরহাদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সোনাইমুড়ী সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ গোয়াইনঘাটে এলজিইডির ডিজাইন টিমের সড়ক প্রকল্প পরিদর্শন উৎসবমুখর পরিবেশে শাহ্ আলী গার্লস স্কুল শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত ময়মনসিংহ খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ এনামুল হকের বিদায় সংবর্ধনা পৌরসভা কার্যালয়ে ঢুকে চাঁদা দাবি, হত্যার হুমকি; গ্রেপ্তার ১ পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বের স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পাথরঘাটায় গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, দুই লাখ টাকা দাবির মামলা বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৭

অনুমতি ছাড়া শিশুদের ডাটা ব্যবহার করছে টিকটক, হতে পারে জরিমানা

টানা দুই বছর ধরে যুক্তরাজ্যের ডাটা সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে টিকটককে ২ কোটি ৭০ লাখ পাউন্ড জরিমানা করতে পারে দেশটির তথ্য কমিশন। সদ্য প্রকাশিত এক তদন্তে দেখা গেছে, প্ল্যাটফর্মটি ব্যবহারের সময় শিশুদের গোপনীয়তা রক্ষা করতে ব্যর্থ হয়েছে টিকটক। 

এতে বলা হয়েছে, যথাযথ সম্মতি ছাড়াই ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের ডাটা প্রক্রিয়া করতে পারে টিকটক। এ নিয়ে ইতোমধ্যেই যুক্তরাজ্যের তথ্য কমিশনারের অফিস (আইসিও) টিকটক এবং টিকটক ইনফরমেশন টেকনোলজিস ইউকে লিমিটেডের উদ্দ্যেশে সতর্কের নোটিশ জারি করেছে।

এ প্রসঙ্গে দেশটির তথ্য কমিশনার জন এডওয়ার্ডস বলেছেন, ‘সুরক্ষা কার্যকর করা ডিজিটাল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোর জন্য একটি আইনগত দায়িত্ব। তবে আপাতত আমাদের দৃষ্টিতে টিকটক এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।’

আইসিও’র তথ্য মতে, টিকটক ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা যুক্তরাজ্যের আইন লঙ্ঘন করছে। এতে তারা অভিবাবকদের যথাযথ সম্মতি ছাড়াই ১৩ বছরের কম শিশুদের ডাটা ব্যবহার করতে পারতো।

এ সংক্রন্ত অভিযোগের বিপরীতে প্রতিষ্ঠানটি কোনো সঠিক, স্বচ্ছ কারণ উপস্থাপন করতে পারেনি। ফলে মোটা অংকের জরিমানার মুখোমুখি হতে পারে টিকটক।

এদিকে টিকটকের একজন মুখপাত্র জানায়, তারা যুক্তরাজ্যে গোপনীয়তা রক্ষায় আইসিওর ভূমিকাকে সম্মান করে। তবে তারা আইসিওর প্রাথমিক মতামতের সঙ্গে একমত নন। টিকটক যথাসময়ে আইসিওকে আনুষ্ঠানিকভাবে তাদের প্রতিক্রিয়া জানাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা

অনুমতি ছাড়া শিশুদের ডাটা ব্যবহার করছে টিকটক, হতে পারে জরিমানা

আপডেট সময় ১২:৫৭:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২