সংবাদ শিরোনাম ::
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট উপজেলা ও জেলায় প্রথম হয়ে জাতীয় পর্যায়ে পাংশার কাজী আব্দুল মাজেদ একাডেমি দেশে গাঁজাখোরের সংখ্যা ৬১ লাখ! ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত!  খাল দখলের থাবায় বিপন্ন ভোলা-জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ের শঙ্কা ভাওরা হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডা. মাহফুজ রায়হান আক্কেলের বদলিতে উদ্বিগ্ন চাঁপাইনবাবগঞ্জবাসী গঙ্গাচড়ার নোহালী ইউপির দুর্নীতি মামলায় সাবেক চেয়ারম্যানের ৫ বছর, সচিবের ৩ বছর জেল জাতীয় সাংবাদিক সংস্থার ফরিদপুর জেলা ইউনিট অনুমোদিত 

দুই বছরের চুক্তিতে আবারও বাংলাদেশের কোচ হাথুরুসিংহে

২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রায় তিন বছরেরও বেশি সময় বাংলাদেশের কোচ ছিলেন চান্ডিকা হাথুরুসিংহে। এরপর দুই বছর শ্রীলঙ্কান কোচ হিসেবে দায়িত্ব পালনের পর কাজ করেছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে। ৫ বছর পর আবারও বাংলাদেশের ক্রিকেটে ফিরলেন হাথুরু। দুই বছরের চুক্তিতে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন লঙ্কান এ কোচ।

বাংলাদেশ দলের দীর্ঘদিনের কোচ রাসেল ডমিঙ্গোর বিদায়ের পর মাসখানেক ধরে ফাঁকা ছিল প্রধান কোচের জায়গাটা। গুঞ্জন ছিল কয়েকজন বিদেশি কোচের ব্যাপারেই। তবে সেসব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও টাইগারদের প্রধান কোচের দায়িত্ব পেলেন শ্রীলঙ্কান কোচ চান্ডিকা হাথুরুসিংহে। লঙ্কান কোচকে দ্বিতীয়বারের মতো সাকিব আল হাসানদের প্রধান কোচ করার ব্যাপারটি মঙ্গলবার নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

কোচ নিয়োগের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান পাপন বলেন, ‘আমরা হাথুরুকে ৩ ফরম্যাটের কোচ হিসেবে নিয়োগ দিয়েছি। অন্তত ২ বছর সে জাতীয় দলের সঙ্গে কাজ করবে। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বুধবার হয়তো জানিয়ে দেওয়া হবে সবকিছু। আমরা একজন সহকারী কোচও নিয়োগ দেব। এই তালিকায় ৫ জন আছে। আছে উপমহাদেশের ৩ জন। তারা ২৫ তারিখের মধ্যে দেশে এসে সাক্ষাৎকার দেবেন।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

দুই বছরের চুক্তিতে আবারও বাংলাদেশের কোচ হাথুরুসিংহে

আপডেট সময় ০৭:২৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩