সংবাদ শিরোনাম ::
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট উপজেলা ও জেলায় প্রথম হয়ে জাতীয় পর্যায়ে পাংশার কাজী আব্দুল মাজেদ একাডেমি দেশে গাঁজাখোরের সংখ্যা ৬১ লাখ! ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত!  খাল দখলের থাবায় বিপন্ন ভোলা-জলাবদ্ধতা ও পরিবেশ বিপর্যয়ের শঙ্কা ভাওরা হাই স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডা. মাহফুজ রায়হান আক্কেলের বদলিতে উদ্বিগ্ন চাঁপাইনবাবগঞ্জবাসী গঙ্গাচড়ার নোহালী ইউপির দুর্নীতি মামলায় সাবেক চেয়ারম্যানের ৫ বছর, সচিবের ৩ বছর জেল জাতীয় সাংবাদিক সংস্থার ফরিদপুর জেলা ইউনিট অনুমোদিত 

দূরত্ব ভুলে সানিয়ার জন্য ‘সারপ্রাইজ পার্টি’ দিলেন শোয়েব

দুই সেলিব্রেটি সানিয়া মির্জা ও শোয়ব মালিক দম্পতি নিয়ে শোরগোল কম হচ্ছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই বলছে তাদের বিচ্ছেদ আসন্ন! দুজনের নাকি দূরত্ব মিটে যাওয়ার সম্ভাবনাই নেই!

গত কয়েক মাস ধরেই এই খবরে সরগরম নেটদুনিয়া। তবে ব্যাপারটা যে গুঞ্জন, সেটা আগেই বুঝিয়ে দিয়েছিলেন শোয়েব। সানিয়া তার শেষ অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস ফাইনাল হেরে গেলেও, স্বামী শোয়েব টুইট করে শুভেচ্ছা জানিয়েছিলেন। সেই টুইটের জবাবও দিয়েছিলেন সানিয়া। আর এবার স্ত্রীর সাফল্যে ‘সারপ্রাইজ পার্টি’ দিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। সেই পার্টির দুটি ভিডিয়ো সানিয়া আবার নিজের ইনস্টাগ্রামেও পোস্ট করেছেন।

রোববার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন সানিয়া। সেখানেই তিনি জানিয়েছেন, মেলবোর্ন থেকে দুবাইয়ে বাড়ি ফেরার পরই দারুণ সারপ্রাইজ পেয়েছেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, ডাবলসে বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকার জন্য সেজে উঠেছে বাড়ি। বন্ধুবান্ধব, পরিবারের লোকেরা হাজির হয়েছেন সানিয়ার সাফল্যের শরিক হতে। ফুলের তোড়া হাতে স্ত্রীকে আলিঙ্গন করে স্বাগত জানান শোয়েব। ছেলে ইজহানকে পাশে নিয়ে কেক কাটতেও দেখা যায় সানিয়াকে।

শুক্রবার ফাইনালে ব্রাজিলের লুইসা স্টেফানি রাফায়েল মাতোস জুটির কাছে রোহন বোপান্না ও সানিয়া হেরেছিলেন ৬-৭ (২-৭), ২-৬ গেমে। আর তাই বিদায় বেলায় ছেলে চার বছরের ইজহান মির্জা মালিকের সামনেই কেঁদে ফেললেন তার চ্যাম্পিয়ন মা। তবে ছেলে সঙ্গে থাকলেও, এমন বিশেষ ও আবেগি মুহূর্তে সানিয়া তার পাশে ছিলেন না স্বামী শোয়েব। তবে পরে সানিয়াকে টুইটারে শুভেচ্ছা জানানোর পর এবার স্ত্রীকে সম্মান জানিয়ে দিলেন ‘সারপ্রাইজ পার্টি’। যদিও দুই সেলিব্রেটি এই বিষয় নিয়ে মুখ খোলেননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

দূরত্ব ভুলে সানিয়ার জন্য ‘সারপ্রাইজ পার্টি’ দিলেন শোয়েব

আপডেট সময় ১২:৪৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩