ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় রাণীনগরে শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার-১ ভারতের কাছে হারের পর শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক উৎপাদন খরচ ও বাজার পরিস্থিতি দেখে নির্ধারণ হবে ওষুধের দাম সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রের সম্পদের তথ্য পাঠিয়েছে এফবিআই মেঘনায় অবৈধ বালু উত্তোলন, কোস্টগার্ডের অভিযানে ৬ ড্রেজার-বলগেট জব্দ স্বর্ণসহ বিভিন্ন পণ্য পাচারে সহযোগিতার অভিযোগ ‘মঈনউদ্দীন লোটাস এর বিরুদ্ধে সাইফুর রহমানের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র ছিল, খতিয়ে দেখার দাবি রিজভীর মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ-স্যাম্পল বিক্রি, ৫ ফার্মেসিকে জরিমানা ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির পূর্বাভাস জমি নিয়ে বিরোধ, রাতের আঁধারে কৃষকের কাঁচা ধান কেটে নষ্ট

ভারতের হাসপাতালে আগুনে পুড়ে ২ চিকিৎসকসহ ৫ জনের মৃত্যু

ভারতের একটি বেসরকারি হাসপাতালে হঠাৎ আগুন লাগার ঘটনায় দুইজন চিকিৎসকসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। তবে আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। 

শুক্রবার (২৭ জানুয়ারি) ভারতের রাঁচি থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে ধানবাদের ব্যাংক মোড় এলাকায় দিবাগত রাত ২টার দিকে এ ঘটনাটি ঘটে।ভারতীয় সংবাদ মাধ্যমগুলো থেকে জানা গেছে, মৃতদের মধ্যে হাসপাতালের মালিক চিকিৎসক বিকাশ হাজরা, তার স্ত্রী চিকিৎসক প্রেমা হাজরা এবং সেবিকা তারা দেবী। এছাড়া সোহান খানারি নামে আরও একজনের মরদেহকে সনাক্ত করা হয়েছে। সব মিলিয়ে চিকিৎসক দম্পতিসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে হঠাৎ ওই হাসপাতালে আগুন লেগে যায়। হাসপাতালের একটি অংশে দায়িত্বরত ছিলেন সে চিকিৎসক দম্পতি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝাড়খণ্ড পুলিশ এবং দমকল বাহিনী কয়েক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন। পুলিশের প্রাথমিক অনুমান, অগ্নিকাণ্ডের পর শ্বাসকষ্টজনিত কারণে এ মৃত্যুর ঘটনাটি ঘটেছে।

ধানবাদের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) প্রেমকুমার তিওয়ারি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘হাসপাতালের মালিক ও তার স্ত্রীসহ অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে স্টোর রুমে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এ ঘটনাটি ঘটেছে। এছাড়া একজনের অসুস্থ হওয়ার খবর পেয়েছি। চারজনের মৃতদেহকে সনাক্ত করা হয়েছে। বাকি একজনের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় রাণীনগরে শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার-১

ভারতের হাসপাতালে আগুনে পুড়ে ২ চিকিৎসকসহ ৫ জনের মৃত্যু

আপডেট সময় ১২:৫০:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩