ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি আমানুল্লাহর টেন্ডার কেলেঙ্কারি আওয়ামী দোসরদের পুনর্বাসনের অভিযোগে এসআরডিআইতে বিতর্ক, তদন্তের দাবি বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন নীলফামারী সদরের ইটাখোলায় রাস্তার সংস্কার কাজ বিলম্ব করায় এলাকাবাসীর মানববন্ধন সাবেক রাষ্ট্রপতি আইন অনুযায়ী সব সুবিধা পাবেন : স্বরাষ্ট্রমন্ত্রী কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত অন্তত ২০ শতাধিক উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইসরায়েল, পশ্চিম তীর ও মিসর সফরে যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েল, পশ্চিম তীর ও মিসর সফরে যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ্যান্টনি ব্লিনকেন। আগামী সপ্তাহে তিনি এ সফরে যাবেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

ব্লিনকেন তার এ সফরে ইসরায়েলের ভয়াবহ সামরিক অভিযানে ছড়িয়ে পড়া সহিংসতার অবসানের আহ্বার জানাবেন। সফরের শুরুতেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন ব্লিনকেন। ব্লিনকেনের সঙ্গে এটাই নেতানিয়াহুর প্রথম বৈঠক হবে।

এরপর ব্লিনকেন পশ্চিম তীর সফরে যাবেন এবং রামাল্লায় ফিলিস্তিন নেতা মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ইসরায়েলি অভিযানে বেশ কিছু নিরীহ ফিলিস্তিনি নাগরিক নিহত হওয়ায় উভয় পক্ষকে দ্রুত সহিংসতা বন্ধের আহ্বান জানাবেন ব্লিনকেন।

মিসর সফরের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, লিবিয়া ও সুদানসহ আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হবে এ সফরে এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসির সঙ্গেও বৈঠক করবেন ব্লিনকেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি আমানুল্লাহর টেন্ডার কেলেঙ্কারি

ইসরায়েল, পশ্চিম তীর ও মিসর সফরে যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১২:৪০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩