ঢাকা ০১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচামরিচের দামে আগুন, কেজি ৩২০ টাকায় নাকাল রাজধানীবাসী পঞ্চগড়ে অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিককে চাকরি খাওয়ার হুমকির অভিযোগ, ইউএনওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের জেরে প্রকৌশলী দম্পতিকে দুই শহরে বদলি সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী নিকাহ রেজিস্ট্রারদের এলাকা কর্তন না করতে সরকারের কাছে দাবি জানিয়েছে নেতৃবৃন্দ গোপালগঞ্জের ভেন্নাবাড়ী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি-অনিয়মের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সোয়া ২ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ পটুয়াখালীর বিশিষ্ট চিকিৎসক ডা. নাসির উদ্দিন আর নেই পিয়ন থেকে কোটিপতি-এনবিআরের আব্দুল লতিফকে ঘিরে দুদকের অনুসন্ধান

পাকিস্তান ছড়াচ্ছে মোদির ফেক ভিডিও

দিল্লিতে চলমান আন্দোলনকে বিভ্রান্ত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেক ভিডিও ছড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পাকিস্তানি নেটওয়ার্ক থেকে এই অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো-পিআইবি।

আন্দোলনকে বিভ্রান্তি করতে একাধিক ফেক ভিডিও পড়েছে ইন্টারনেটে। এসব ফেক ভিডিওতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল আন্দোলনরত শিক্ষার্থীদের হুমকি দিচ্ছেন এবং আন্দোলনের পরিণতি সম্পর্কে সতর্ক করে দিচ্ছেন। তবে বাস্তবে তাদের কেউ এ ধরনের কোনো কথা বলেননি।
গত বৃহস্পতিবার রাতে প্রথানমন্ত্রী নরেন্দ্র মোদি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করেন।

তিনি প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর আইন প্রণয়নের কথাও জানান।
প্রধানমন্ত্রীর সেই ভিডিওতেই এআই দিয়ে তার বক্তব্য বিকৃত করে হুমকিমূলক বার্তা ছড়ানো হয়। একইভাবে, সংসদের বাইরে পীযূষ গোয়েলের দেওয়া একটি বক্তব্যকেও ডিজিটালি বিকৃত করা হয়েছে, যাতে এটিকে আন্দোলনকারীদের প্রতি এক ধরণের হুমকি বলে মনে হয়।

পিআইবির ফাক্ট চেকিং ইউনিট যাচাই করে দেখেছে, এই ভিডিওগুল এআই দিয়ে বানানো।
ইউনিটের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রী কেউ এ ধরনের কোনো হুমকি দেননি বা এ ধরনের কোনো বক্তব্য রাখেননি। পিআইবি দাবি করেছে, বিভ্রান্তি ছড়ানোর জন্যই পাকিস্তানি প্রোপাগান্ডা নেটওয়ার্কের মাধ্যমে এই ভিডিওগুলো শেয়ার করা হচ্ছে। পিআইবি যে কোনো ধরনের বিভ্রান্তিকর ভিডিওর ব্যাপারে তাদের অবহিত করতে অনুরোধ করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাঁচামরিচের দামে আগুন, কেজি ৩২০ টাকায় নাকাল রাজধানীবাসী

পাকিস্তান ছড়াচ্ছে মোদির ফেক ভিডিও

আপডেট সময় ১১:৫৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬