ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন নীলফামারী সদরের ইটাখোলায় রাস্তার সংস্কার কাজ বিলম্ব করায় এলাকাবাসীর মানববন্ধন সাবেক রাষ্ট্রপতি আইন অনুযায়ী সব সুবিধা পাবেন : স্বরাষ্ট্রমন্ত্রী কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত অন্তত ২০ শতাধিক উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজৈরে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য উপজেলা নিজ অফিসে প্রথম কার্য দিবস শুরু স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: মেজর হাফিজ উদ্দিনকে ঘিরে তজুমদ্দিনে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল

নিকাহ রেজিস্ট্রারদের এলাকা কর্তন না করতে সরকারের কাছে দাবি জানিয়েছে নেতৃবৃন্দ

তৃণমূল নিকাহ রেজিস্ট্রারদের চারটি সংগঠন বাংলাদেশ কাজী সমিতি, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদ, বাংলাদেশ ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি এবং বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরাম-এর সমন্বয়ে গঠিত “জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোট” এর নেতৃবৃন্দ বলেন বিগত ফ্যাসিস্ট আওয়ামিলীগ সরকারের সময়ে সারাদেশে নিকাহ রেজিস্ট্রারগণ সার্বক্ষণিক আতংকে থাকতো। বিভিন্ন ভাবে আলেম ওলামাদেরকে হয়রানি করা হয়েছে। বিধিবহির্ভূত ভাবে এমপি সাহেবদের ডিও লেটারের প্রভাবে এবং অর্থের বিনিময়ে স্বয়ং এমপি সাহেবরা মন্ত্রণালয়ে এসে সরাসরি তদবির করে অনেক ইউনিয়ন দ্বিখণ্ডিত করে নতুন নিকাহ রেজিস্ট্রার নিয়োগ দিয়েছে। ফলে আয় রোজগার কমে যাওয়ায় ঐ সকল এলাকার নিকাহ রেজিস্ট্রারগণ অর্থ কষ্টে মানবেতর জীবন যাপন করছে। বহুল জনপ্রত্যাশিত ও আলেম প্রেমিক বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ ও আলেম ওলামাদের সাথে মনস্তাত্ত্বিকভাবে দুরত্ব সৃষ্টি করার গভীর ষড়যন্ত্র চলছে। জনবান্ধব ও আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধাশীল বর্তমান সরকার নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র কর্তন করে আলেম ওলামাদের মনে আঘাত আসে এমন কিছু করবেনা বলে আশাবাদ ব্যাক্ত করেন কাজী সমাজের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।

নাগরিকদের বিদ্যমান অধিকার সুনিশ্চিত রাখা, আইনের সুশাসন প্রতিষ্ঠা করা রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য। জনগণের মৌলিক অধিকার খর্ব করা গণতান্ত্রিক সরকারের কাজ নয়, এটা ফ্যাসিবাদী আচরণ। পতিত ফ্যাসিস্ট সরকার ক্ষমতার অপব্যবহার করে সুশাসন ও মানবিক অধিকার কেড়ে নিয়ে সংবিধান পরিপন্থী কর্মযজ্ঞ করেছে। এ ধরনের আচরণ দেশের মানুষ বিএনপি সরকারের কাছে প্রত্যাশা করে না। তাই পতিত ফ্যাসিস্ট সরকারের মতো নিকাহ রেজিস্ট্রারদের এলাকা কর্তন না করে বরং নিকাহ রেজিস্ট্রারদের নিয়োগকালীন অধিক্ষেত্র ইউনিয়ন ও ওয়ার্ড অবসর সময় পর্যন্ত বহাল থাকবে মর্মে বিধান করার জন্য সরকারের প্রতি বিনীতভাবে আহ্বান জানান জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের নেতৃবৃন্দ। পাশাপাশি নিকাহ রেজিস্ট্রারদের সন্তানদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগের বিদ্যমান বিধানটিকে সরাসরি নিয়োগের আইনে পরিনত করার জন্যও সরকারের প্রতি জোরালো দাবী জানানো হয় মতবিনিময় সভায়।

ঢাকার তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স লাউঞ্জে, জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোট আয়োজিত সংগঠনের আহবায়ক ও পল্লবী থানা বিএনপির যুগ্ম-আহবায়ক কাজী ডক্টর এ.এস.এম. কাদের কিবরীয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংগঠনের মুখপাত্র ও সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর, সদস্য সচিব কাজী মোজাম্মেল হোসাইন, যুগ্ম-আহবায়ক কাজী সৈয়দ মো: আবু ছাইদ, কাজী মাছিহুর রহমান এবং সমন্বয়ক কাজী মহিউদ্দিন সাদেক, কাজী মেহেদী হাসান নোমান, কাজী হাফেজ আব্দুজ জাহের, কাজী শামছুদ্দিন, কাজী জসিম উদ্দিন মীর, কাজী ফুয়াদুল ইসলাম ফুয়াদ, কাজী আবুল বাশার, কাজী মাহমুদুল হাসান ফুয়াদ ও কাজী আব্দুর রহমানসহ প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

নিকাহ রেজিস্ট্রারদের এলাকা কর্তন না করতে সরকারের কাছে দাবি জানিয়েছে নেতৃবৃন্দ

আপডেট সময় ১২:৩১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬