ঢাকা ০২:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত অন্তত ২০ শতাধিক উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজৈরে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য উপজেলা নিজ অফিসে প্রথম কার্য দিবস শুরু স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: মেজর হাফিজ উদ্দিনকে ঘিরে তজুমদ্দিনে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল ভাড়া বাসায় ই’য়াবার ব্যবসা, দম্পতিসহ আটক ৩ কৃষকের পা ভেঙ্গে দিলো হাতুরি দিয়ে  দুর্নীতি-অবৈধ সম্পদের অভিযোগে উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে অভিযোগের প্রস্তুতি

স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: মেজর হাফিজ উদ্দিনকে ঘিরে তজুমদ্দিনে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল

  • রিয়াজ ফরাজী 
  • আপডেট সময় ০১:৪৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৫০৮ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে তজুমদ্দিন উপজেলা বিএনপির উদ্যোগে শনিবার (২৫ জুলাই) এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মিছিলে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উপজেলা প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।
পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) একজন সৎ, দক্ষ ও অভিজ্ঞ রাষ্ট্রনায়ক। দীর্ঘ রাজনৈতিক ও সাংবিধানিক জীবনে তিনি সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব প্রদান দেশের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, ভোলা-৩ আসনের কৃতি সন্তান হিসেবে তাঁর এই দায়িত্ব গ্রহণে তজুমদ্দিন ও লালমোহনের সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। তাঁরা তাঁর সফলতা, সুস্বাস্থ্য ও দেশ-জাতির কল্যাণে অব্যাহত অবদান কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, সহ-সভাপতি জাকির হোসেন হাওলাদার, হাসান মাকসুদুর রহমান, ভোলা জেলা যুবদলের সহ-সভাপতি হাসান মো. সাফা পিন্টুসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত অন্তত ২০

স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: মেজর হাফিজ উদ্দিনকে ঘিরে তজুমদ্দিনে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল

আপডেট সময় ০১:৪৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬