ঢাকা ০২:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজৈরে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য উপজেলা নিজ অফিসে প্রথম কার্য দিবস শুরু স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: মেজর হাফিজ উদ্দিনকে ঘিরে তজুমদ্দিনে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল ভাড়া বাসায় ই’য়াবার ব্যবসা, দম্পতিসহ আটক ৩ কৃষকের পা ভেঙ্গে দিলো হাতুরি দিয়ে  দুর্নীতি-অবৈধ সম্পদের অভিযোগে উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে অভিযোগের প্রস্তুতি রাঙামাটি গণপূর্তের প্রকৌশলী আনোয়ারুল আজিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কাজ শেষ না করেই ঠিকাদারকে বিল, অভিযোগ গণপূর্তের প্রকৌশলী মাসুদ রানার বিরুদ্ধে

কৃষকের পা ভেঙ্গে দিলো হাতুরি দিয়ে 

রাজশাহীর তানোরে জমি নিয়ে বিরোধের জেরে বর্গাচাষীকে হাতুড়ী দিয়ে পিটিয়ে পাঁ ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা।  ঘটনাটি ঘটেছে উপজেলা পাঁচন্দর ইউপির  কৃষ্ণপুর বাজারে। রক্তাক্ত গুরুতর পাঁ ভাঙ্গা আহত বর্গা চাষী শামিম আলীকে (৪৫)উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে  উপজেলার কচুয়া জিতপুর গ্রামের আশরাফ আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, কৃষ্ণপুর গ্রামের পল্লী চিকিৎসক মুনসুর রহমানের ৭ বিঘা জমি প্রায় ৮ বছর ধরে বর্গা নিয়ে চাষবাদ করে আসছেন শামিম। ওই জমি নিয়ে চলমান মামলা প্রতিপক্ষ কচুয়া জিতপুর গ্রামের আতাউর রহমানের পুত্র রায়হান ও এমদাদের বিরুদ্ধে আদালত কর্তৃক নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও প্রতিপক্ষ রায়হান ও এমদাদ বর্গাচাষী শামিমকে জমিতে বোরো ধান রোপনে নিষেধ করে। সম্প্রতি ওই জমিতে বর্গা চাষী শামিম রোপা আমন ধান রোপন করেছেন।
বর্গাচাষী শামিম কৃষ্ণপুর হাটে বাজার করতে আসলে তাকে একা পেয়ে রায়হান ও এমদাদ পূর্ব পরিকল্পিতভাবে হাতুড়ি নিয়ে প্রকাশ্য হামলা চালিয়ে শামিমকে পিটিয়ে পাঁ ভেঙ্গে দেয়াসহ রক্তাক্ত ও গুরুতর ভাবে আহত করেন। এসময় বাজারে উপস্থিত জনতা এগিয়ে তাকে রক্ষা করেন এবং আহতের পরিবারকে খবর দিয়ে ভ্যান যোগে হাসপাতালে প্রেরণ করেন।
এবিষয়ে জমির মালিক কৃষ্ণপুর গ্রামের মুনসুর রহমানের জামাই মিজানুর রহমান বলেন, ওই জমির সকল কাগজপত্র আমাদের বৈধ এবং দীর্ঘদিন আমাদের দখলেই রয়েছে। প্রতিপক্ষরা হঠাৎ ওই জমি গায়ের জোরে দখলে নেয়ার চেস্টা করছে। তিনি বলেন, আদালতে চলমান মামলায় প্রতি পক্ষদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা রয়েছে। তারা অন্যায় ভাবে বর্হাচাষী শামিমকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পাঁ ভেঙ্গে দিয়েছে। আহত শামিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি থানায় জানানো হয়েছে এবং মামলা করার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
তবে, চেষ্টা করেও প্রতিপক্ষ হামলাকারীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, ঘটনার খবর পেয়েছি পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

কৃষকের পা ভেঙ্গে দিলো হাতুরি দিয়ে 

আপডেট সময় ০১:৩২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬