ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইন প্রয়োগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী পাঁচ বছরে খাদ্য মজুতের সক্ষমতা ৩৪ লাখ টনে নেয়ার পরিকল্পনা বাড়িওয়ালারা প্লিজ একটু মানবিক হোন : মনিরা মিঠু বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট ফুলবাড়ীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই : সমাজকল্যাণ মন্ত্রী সরকারি ভবনের মালামাল লুটে ইউএনওর বিরুদ্ধে অভিযোগ চাকরি না পেয়ে টাকাও ফেরত পাচ্ছেন না ভুক্তভোগীরা আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর

ভাড়া বাসায় ই’য়াবার ব্যবসা, দম্পতিসহ আটক ৩

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় অভিযান চালিয়ে ১০৫টি ইয়াবাসহ এক দম্পতিসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার (২৫ জুলাই) রাতে সদর উপজেলার বাবুর হাট হোলারজুম্মা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন ডোমার উপজেলার কৃষি কলেজপাড়া এলাকার মো. সবুজ রহমান (৩১), তার স্ত্রী মোছা. জিবন্নাহার বিথী (২৫) এবং একই উপজেলার মেলাপাঙ্গা এলাকার বাসিন্দা মো. সহিদুল ইসলাম (৩৪)। সবুজ ও জিবন্নাহার বিথী ডোমারের স্থায়ী বাসিন্দা হলেও ডিমলা সদরের হোলারজুম্মা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানা-পুলিশের সহযোগিতায় ডিবির একটি দল বাবুর হাট এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ভাড়া বাসা থেকে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০৫টি ইয়াবা উদ্ধার করা হয়।
এ প্রসঙ্গে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) ইমরান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইন প্রয়োগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী

ভাড়া বাসায় ই’য়াবার ব্যবসা, দম্পতিসহ আটক ৩

আপডেট সময় ০১:৩৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬