কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চোরাচালান প্রতিরোধে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং সীমান্ত এলাকায় মাদকের অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভার মূল বিষয় ও আলোচনাসমূহ:
চোরাচালান ও মাদক প্রতিরোধ: সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবি ও পুলিশের টহল জোরদার এবং চোরাচালান সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
আইন-শৃঙ্খলা বজায় রাখা: চুরি, ছিনতাই, বাল্যবিবাহ এবং ইভটিজিং প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করা হয়।
জনসচেতনতা বৃদ্ধি: সামাজিক ব্যাধি ও অপরাধমূলক কর্মকাণ্ড দূর করতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সচেতনতামূলক সভা আয়োজনের কথা বলা হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে সভাপতি বলেন, “একটি নিরাপদ, অপরাধমুক্ত ও মাদকমুক্ত উপজেলা গঠনে প্রশাসন বদ্ধপরিকর। চোরাচালান রোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এক্ষেত্রে স্থানীয় সুশীল সমাজ ও জনগণের সহযোগিতা একান্ত প্রয়োজন।”
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এস আই শাহ আলম ,মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান , স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃন্দ,বিজিবির প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মোঃ শাহজামাল শাওন, ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি 
























