ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনে আওয়ামী লীগের ভোট চেয়েছিল বিএনপি: শফিকুর রহমান সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা, রাতে কবর খুঁড়লেন মেয়ে-বোন সংস্কার বাস্তবায়নে বিএনপির সদিচ্ছা নেই: আখতার হোসেন রংপুরে প্রধানমন্ত্রীর সফরের আগে সড়ক মেরামত, সাত দিনেই বেহাল দশা বিদেশের কারাগারে ১৫ হাজারের বেশি বাংলাদেশি, মিলছে না পর্যাপ্ত সরকারি সহযোগিতা আওয়ামী লীগর সাবেক মন্ত্রীর আত্মীয় পরিচয়ে চাকরি পাওয়া মাসুম বিল্লাহ এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে গোপালগঞ্জে গ্রাম পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে ইউপি চেয়ারম্যানকে শোকজ বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা শরীয়তপুরে পৌর বিএনপির সহসভাপতি সালাউদ্দিন ছৈয়ালের বিরুদ্ধে চার নেতাকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ সংবিধান সংস্কারের নামে সরকার জুলাই সনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে: গোলাম পরওয়ার

যাত্রাবাড়ীতে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার চার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। 

বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মনির হোসেন জনি, খেলাফত মোল্লা, সুমন মিয়া ও মতিয়ার রহমান। অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার জ্যোতির্ময় সাহা জানান, বুধবার (২৫ জানুয়ারি) ঢাকা মহানগরীর গোলাপবাগ এলাকায় ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে কয়েকজন। এমন তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ২০ হাজার পিস ইয়াবাসহ তাদের চারজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেপ্তাররা কক্সবাজার থেকে ইয়াবা ঢাকায় নিয়ে এসে বিক্রি করে থাকে। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার জনির বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় ও খেলাফত মোল্লার বিরুদ্ধে মতিঝিল থানায় আরো একটি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে আওয়ামী লীগের ভোট চেয়েছিল বিএনপি: শফিকুর রহমান

যাত্রাবাড়ীতে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার চার

আপডেট সময় ১২:০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩