ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

ওয়াশিংটন পোস্ট বিক্রি করে ফুটবল দল কিনবেন জেফ বেজোস : রিপোর্ট

মার্কিন ধনকুবের জেফ বেজোস প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের মালিকানা বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছেন। ওই অর্থ দিয়ে ওয়াশিংটন কমান্ডার্স নামে একটি আমেরিকান ফুটবল দল কিনবেন তিনি। এমন তথ্যই জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ওয়াশিংটন পোস্ট বিক্রি করবেন সংবাদমাধ্যমটির একজন নিয়ন্ত্রক। যদিও ওই সূত্রটি ওই নিয়ন্ত্রকের পরিচয় প্রকাশ করেনি। সংবাদমাধ্যম বেঁচা-কেনার সঙ্গে সংশ্লিষ্ট অপর একজন দাবি করেছেন, তিনিও শুনেছেন ওয়াশিংটন পোস্ট বিক্রি করে দেওয়া হবে। তবে জেফ বেজোসের এক মুখপাত্র জানিয়েছেন ওয়াশিংটন পোস্ট বিক্রি করা হবে না। এছাড়া সংবাদমাধ্যমটির একজন মুখপাত্রও এটি অস্বীকার করেছেন।

২০১৩ সালে ২৫০ মিলিয়ন ডলার দিয়ে ওয়াশিংটন পোস্টের মালিকানা কেনেন বেজোস। নিউইয়র্ক পোস্ট দাবি করেছে, আমেরিকান ফুটবল দল ওয়াশিংটন কমান্ডার্সের মালিকানা কেনার জন্য বেজোস ‘পথ পরিষ্কারের উপায় খুঁজছেন।’ এদিকে বেজোস অসংখ্যবার বলেছেন, কোনো সংবাদমাধ্যমের মালিক হওয়ার লক্ষ্য তার ছিল না। কিন্তু অর্থনৈতিক স্থিতিশীলতা এবং অনলাইনের পরিধি বাড়াতে ২০১৩ সালে ডোনাল্ড গ্রাহামের কাছ থেকে ওয়াশিংটন পোস্ট কিনে নেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

ওয়াশিংটন পোস্ট বিক্রি করে ফুটবল দল কিনবেন জেফ বেজোস : রিপোর্ট

আপডেট সময় ০১:১৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩