হবিগঞ্জের বানিয়াচং এ ২২ জানুয়ারি ২০২৩ খ্রি:, ৫৩ লাখ টাকা ব্যয়ে বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের অন্তর্গত আলমপুর ও আতুকুড়া গ্রামের কৃষকদের স্বার্থে ঐতিহ্যবাহী পাপড়ার হাওরের কৃষি জমির পানি নিষ্কাশন ও সেচ সুবিধার জন্য শুকরির খাল পূণঃ খনন কাজের শুভ উদ্বোধন করেছেন, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
এসময় সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতৃবৃন্দ, উপকারভোগী কৃষক শ্রমিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয়রা বলেন খালটি পুণঃ খনন করা হলে অত্র এলাকার কৃষি জমির সেচ কার্য্যক্রম ও পানিনিষ্কাশনের সুবিধা হবে, ফসল উৎপাদন বৃদ্ধি হবে এবং এলাকার মানুষ উপকৃত হবে।
ব্যক্ত থাকা আবশ্যক যে অত্র এলাকার কৃষকদের দাবীর প্রেক্ষিতে আজমিরীগঞ্জ, বানিয়াচং, হবিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এম.পি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় খালটি পুণঃ খননের ব্যবস্থা করা হয়েছে বলেন জানিয়েছেন এম পি মহোদয়ের ব্যাক্তিগত সহকারী মোঃ সেলিম উদ্দিন।
রামকৃষ্ণ তালুকদার, হবিগঞ্জ 
























