ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

১ ডলারে মিলছে সাড়ে ৪ লাখ ইরানি রিয়াল

এমনিতেই মার্কিন ডলারের বিপরীতে ইরানের মুদ্রা রিয়ালের দরপতন বেশ নিয়মিত বিষয়। তবে পশ্চিমাদের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা এবং দেশটিতে অস্থিরতার মধ্যে ইরানের মুদ্রা সর্বকালের সর্বনিম্ন রেকর্ডে পৌঁছেছে।

রোববার (২২ জানুয়ারি) মার্কিন ডলার ইরানের খোলা বাজারে প্রথমবারের মতো ৪ লাখ ৫০ হাজার রিয়ালের মাইলফলক অতিক্রম করেছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বরের শেষের দিকে মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের দ্রুত অবমূল্যায়নের পর ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সেই সময়কার গভর্নর আলী সালেহাবাদিকে বরখাস্ত করা হয়েছিল।

তবে আলী সালেহাবাদির স্থলাভিষিক্ত হওয়া মোহাম্মদ রেজা ফারজিন মূল্য স্থিতিশীল রাখার প্রয়াসে প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য ডলারের বিপরীতে মুদ্রার হার কৃত্রিমভাবে ২ লাখ ৮৫ হাজার রিয়াল রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ফারজিন শনিবার বলেন, ‘আজকে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা ও স্বর্ণের রিজার্ভের ক্ষেত্রে কোনও সীমাবদ্ধতার সম্মুখীন হচ্ছে না এবং মুদ্রার মূল্য ওঠানামার পেছনে মিডিয়া হাইপ এবং সমাজে মনস্তাত্ত্বিক কার্যক্রমই হলো প্রধান কারণ।’

সংবাদমাধ্যম বলছে, গত বছরের ১৬ সেপ্টেম্বর হিজাব পরাকে কেন্দ্র করে ইরানে পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর দেশটিতে সহিংস বিক্ষোভ শুরু হয়। এরপর থেকে এখন পর্যন্ত ইরানি রিয়ালের বেশ বড় দরপতন হয়েছে।রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর এটিই সবচেয়ে বড় বিক্ষোভ।

আর তাই বিদ্যমান পরিস্থিতিতে মুদ্রার অবমূল্যায়ন রুখতে ইরানের পুলিশ বাহিনী সাম্প্রতিক মাসগুলোতে কয়েক ডজন মুদ্রা কারবারিকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে। মূলত ইরানের বিরুদ্ধে বিদ্যমান অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে রিয়ালের রেকর্ড দরপতনের অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি তেহরানের বিরুদ্ধে ইইউয়ের নানা বিধিনিষেধকে রিয়ালের দরপতনের অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

১ ডলারে মিলছে সাড়ে ৪ লাখ ইরানি রিয়াল

আপডেট সময় ১২:০১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩