ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

ব্রাজিলে শিশু মৃত্যু নিয়ে জরুরি অবস্থা জারি

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের ইয়ানোমামিতে পুষ্টিহীনতা এবং অন্যান্য রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে অনেক শিশু। আর এমন পরিস্থিতিতে ওই অঞ্চলে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার।

সোমবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। ইয়ানোমামিতে মূলত অবৈধ সোনা খনির কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। দেশটির আদিবাসী সম্প্রদায়ের সবচেয়ে বেশি মানুষ বাস করেন ইয়ানোমামিতে। এটি ভেনেজুয়েলা সীমান্তের সঙ্গে লাগোয়া একটি অঞ্চল।

জরুরি অবস্থা জারি করে গত শুক্রবার একটি ডিক্রি জারি করা হয়। এতে বলা হয়, সাবেক উগ্র-ডানপন্থি প্রেসিডেন্ট জিয়ার বোলসোনারোর আমলে প্রায় ধ্বংসপ্রাপ্ত হওয়া ইয়ানোমামির স্বাস্থ্য ব্যবস্থা আবারও সচল করতে এ সিদ্ধান্ত নিয়েছে বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভা প্রশাসন।

জিয়ার বোলসোনারো প্রেসিডেন্ট থাকাকালীন ইয়ানোমামিতে ৫৭০ জন শিশু নিরাময়যোগ্য রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তাদের মৃত্যুর মূল কারণ পুষ্টিহীনতা। এছাড়া ম্যালেরিয়া, ডায়রিয়া এবং সোনার খনিতে ব্যবহৃত ত্রুটিপূর্ণ পারদের প্রভাবে এসব শিশু মারা গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে অ্যামাজন জার্নালিজম প্লাটফর্ম সুমাউমা।

এ সংরক্ষিত অঞ্চলটিতে অবৈধভাবে সোনা উত্তোলন করে একটি অসাধু চক্র। তবে ২০১৮ সালে জিয়ার বোলসোনারে ক্ষমতায় আসার পর অবৈধ উত্তোলন কয়েক গুণ বেড়ে যায়। এছাড়া এখানে সংগঠিত অপরাধও বেড়ে যায়। সাম্প্রতিক সময়ে একটি গ্রামের বাসিন্দাদের ওপর স্পিড বোট থেকে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালানো হয়। ওই গ্রামের বাসিন্দারা অবৈধ খনি উত্তোলনে বাধা প্রদান করেছিলেন। এদিকে লুলা প্রেসিডেন্ট হওয়ার পর এ অঞ্চলটি থেকে অনেক অবৈধ সোনা উত্তলনকারী পালিয়ে গেছে। তাদের ভয় তাদের ওপর ধরপাকড় চালাতে পারে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

ব্রাজিলে শিশু মৃত্যু নিয়ে জরুরি অবস্থা জারি

আপডেট সময় ১১:৫৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩