ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

ফ্রান্স-জার্মানি সম্পর্কে নতুন দিনের আশা

ফ্রাঙ্কো-জার্মান সহযোগিতার ৬০ বছর উদযাপন করতে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ রোববার প্যারিস সফর করেছেন। ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে এ উদযাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

উদযাপনের অংশ হিসেবে দুপুরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সাক্ষাৎ হয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে শোলজের ব্যক্তিগত সম্পর্ক উষ্ণ নয়। বার্লিনে জার্মান কাউন্সিল অন ফরেন রিলেশনসের (ডিজিএপি) গবেষক জ্যাকব রস বলেন, ‘ব্যক্তিগত সম্পর্কের চেয়েও অনেক বেশি কাঠামোগত সমস্যা রয়েছে।’

জার্মানির পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেস্তাগ-এর প্রেসিডেন্ট বায়েরবেল বাস এএফপিকে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘উভয়  দেশই সচেতন যে তারা ইউরোপের চালিকাশক্তি।’ তিনি আরও বলেন, রোববারের এ উদযাপনের ফলে ফরাসি-জার্মান সম্পর্ক নতুন গতি পাবে বলে আমি অত্যন্ত আশাবাদী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

ফ্রান্স-জার্মানি সম্পর্কে নতুন দিনের আশা

আপডেট সময় ১১:৪৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩