ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রের সম্পদের তথ্য পাঠিয়েছে এফবিআই মেঘনায় অবৈধ বালু উত্তোলন, কোস্টগার্ডের অভিযানে ৬ ড্রেজার-বলগেট জব্দ স্বর্ণসহ বিভিন্ন পণ্য পাচারে সহযোগিতার অভিযোগ ‘মঈনউদ্দীন লোটাস এর বিরুদ্ধে সাইফুর রহমানের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র ছিল, খতিয়ে দেখার দাবি রিজভীর মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ-স্যাম্পল বিক্রি, ৫ ফার্মেসিকে জরিমানা ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির পূর্বাভাস জমি নিয়ে বিরোধ, রাতের আঁধারে কৃষকের কাঁচা ধান কেটে নষ্ট স্ত্রীকে হত্যার পর মরদেহ গোপন, ফ্রিজে মিলল মাথা সৃজনশীল অর্থনীতিকে জিডিপির ৩ শতাংশে নিতে চায় সরকার: অর্থমন্ত্রী রাজৈরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দরজার সামনে দেয়াল, অবরুদ্ধ বিধবা পরিবার

লস অ্যাঞ্জেলেসে গোলাগুলিতে অন্তত ১০ জন নিহত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেসে গুলিবিদ্ধ হয়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার মোনাটেরি পার্ক নামক স্থানে চীনা চন্দ্র নববর্ষের অনুষ্ঠানে গোলাগুলির ঘটনা ঘটে। এতে আরও ১৬ জন আহত হয়েছেন।

ওই এলাকাটিতে এশিয়ান সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি। ধারণা করা হচ্ছে, তাদের লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, চন্দ্র নববর্ষ উপলক্ষে সেখানে দু’দিনের উৎসব চলছিল। ওই উৎসবে কয়েক হাজার মানুষ যোগ দিয়েছিলেন। কিন্তু স্থানীয় সময় রাত ১০টার দিকে অতর্কিত হামলা চালায় এক অস্ত্রধারী।

মোনাটারি পার্কের গার্ভে এভিনিউতে বার্বিকিউর দোকান চালান সেং ওন চোই নামে এক ব্যক্তি। তিনি বলেছেন, তিনজন তার দোকানে দৌড়ে আসে এবং দ্রুত দোকান বন্ধ করতে বলে জানায়, কেউ একজন আধা-স্বয়ংক্রিয় মেশিনগান দিয়ে গুলি চালাচ্ছে। ওই শুটারের কাছে অসংখ্য গুলি রয়েছে। যখনই তার গুলি শেষ হয়ে যাচ্ছে তখনে সে আবার পুনরায় মেশিনগান লোড করে গুলি চালাচ্ছে।

এডউইন চেন নামে ৪৭ বছর বয়সী এক ব্যক্তি জানিয়েছেন গুলির ঘটনা জানতে পেরে দ্রুত সেখানে যান তিনি। তিনি আরও জানিয়েছেন, এ এলাকাটিতেই বড় হয়েছেন এবং তার কয়েকজন আত্মীয় ও বন্ধুও এখানে বাস করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রের সম্পদের তথ্য পাঠিয়েছে এফবিআই

লস অ্যাঞ্জেলেসে গোলাগুলিতে অন্তত ১০ জন নিহত

আপডেট সময় ০৫:৩২:১২ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩