ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

বাইডেনের বাড়ি থেকে আরও ৬টি গোপনীয় নথি উদ্ধার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়ি থেকে গোপনীয় আরও ৬টি নথি উদ্ধার করা হয়েছে। ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্টের ডেলাওয়্যারের বাড়িতে ১৩ ঘণ্টা অনুসন্ধানের পর মার্কিন বিচার বিভাগের তদন্তকারীরা এসব গোপন নথি খুঁজে পান।

প্রেসিডেন্ট জো বাইডেনের একজন আইনজীবী এই তথ্য জানিয়েছেন। রোববার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার উইলমিংটনের বাড়ি থেকে জব্দ করা এসব নথির কিছু তার (বাইডেনের) সিনেটর থাকাকালীন এবং অন্যগুলো বারাক ওবামার অধীনে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের দায়িত্বপালনের সময়কালের।

আইনজীবী বব ​​বাউয়ার বলেন, ‘ব্যক্তিগতভাবে হাতে লেখা নোট’ এবং ‘এ সম্পর্কিত কিছু সামগ্রীও’ নিয়ে যাওয়া হয়েছে। অবশ্য গোপন এসব নথি জব্দের সময় প্রেসিডেন্ট বাইডেন এবং তার স্ত্রী সেখানে উপস্থিত ছিলেন না। স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে বাউয়ার বলেছেন, ‘সম্ভাব্য ভাইস-প্রেসিডেন্সিয়াল রেকর্ড এবং সম্ভাব্য গোপন উপাদানের জন্য পুরো প্রাঙ্গনে অনুসন্ধান চালাতে  মার্কিন বিচার বিভাগকে অনুমতি দিয়েছেন’ প্রেসিডেন্ট জো বাইডেন।

এরপর গত শুক্রবার টানা ১৩ ঘণ্টার অনুসন্ধানে আরও নথির সন্ধান পান মার্কিন বিচার বিভাগের তদন্তকারীরা। এদিকে নথিগুলো খুঁজে পাওয়ার পর যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট বলেছিলেন, তার দল অবিলম্বে সেগুলো জাতীয় আর্কাইভস এবং বিচার বিভাগের কাছে হস্তান্তর করেছে। এছাড়া নথিগুলো কীভাবে পরিচালনা করা হয়েছিল সেটি তদন্তে নেতৃত্ব দেওয়ার জন্য রবার্ট হুর নামে একজন বিশেষ কাউন্সেলকেও নিয়োগ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

বাইডেনের বাড়ি থেকে আরও ৬টি গোপনীয় নথি উদ্ধার

আপডেট সময় ১২:৩৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩